আশাশুনি প্রতিনিধি : সাতক্ষীরার আশাশুনিতে ইউএনও'র সাথে পিপিইপিপি-ইইউ প্রকল্পের উপকার ভোগিদের সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১০ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে ইইউ ও পিকেএসএফ অর্থায়ন শোভনালী ও বুধহাটা ইউনিয়নের পিপিইপিপি-ইইউ প্রকল্পের উপকার ভোগিদের অংশগ্রহনে সভায় সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার কৃষ্ণা রায়। সভায় আলোচনা রাখেন, উন্নয়ন সংস্থার টেকনিক্যাল অফিসার নিউট্রেশন সাইদুরA রহমান, প্রোগ্রাম অফিসার জীবিকায়ন মুনশী কুতুব উদ্দীন, টেকনিক্যাল অফিসার মবিলাইজার আলী মোর্তজা প্রমুখ। সভায় উপকার ভোগিদের ২২৫টি পানির ট্যাংকি, হাঁস-মুরগি, গরু, ছাগল, মাছসহ ক্ষুদ্র ব্যবসার জন্য ৩ কোটি টাকার অনুদান প্রদান, ১৪ টি স্বাস্থ্য বিষয়ক ক্যাম্পেইন, মেয়েদের সামাজিক উন্নয়ন কেন্দ্র, মা ও শিশু ফোরাম, দম্পত্তি ফোরাম গঠন এবং ফোরাম সদস্যদের সরকারি সেবা প্রাপ্তি সম্পর্কে অবহিত করা হয়।
আশাশুনি প্রিতিনিধি : আশাশুনিতে ইউনিয়ন বার্ষিক পুষ্টি কর্ম-পরিকল্পনা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বেলা ১১ টায় উপজেলা পরিষদের নবনির্মীত ভবনের ২য় তলায় হলরুমে আশাশুনি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সার্বিক সহযোগিতায় সভার উদ্বোধনী ও প্রধান অতিথির আলোচনা রাখেন, উপজেলা নির্বাহী অফিসার কৃষ্ণা রায়। উপজেলা কৃষি অফিসার এস,এম ইনামুল ইসলামের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, গেইন কনসালটেন নিহার রঞ্জন পরামান্য, প্রাণি সম্পদ কর্মকর্তা তৌহিদুজ্জামান, এইএও আব্দুল্লাহ আল মাসুদ, এসএপিপিও বিল্লাল হোসেন, ইউপি চেয়ারম্যান মাওঃ আবু বক্কর সিদ্দিক, এস,এম হোসেনুজ্জামান, ওমর ছাকি পলাশ, ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাইফুল ইসলাম বাচ্চু, আফজাল হোসেন প্রমুখ। সভায় আয়োডিনযুক্ত লবণ ও ফর্টিফাইড সয়াবিন তেল বিক্রয়ে ব্যবসায়ীদের পরামর্শ, খোলা তেল, খোলা লবণ বিক্রয় না করা, মান সম্পন্ন কৃষি উপকরণ বিক্রয়ে পরামর্শ, বসতভিটায় উচ্চ পুষ্টি সমৃদ্ধ সবজী চাষ, কিশোর কিশোরীদের সুষম খাদ্যাভ্যাস, বয়ঃসন্ধিকালীন স্বাস্থ্য সেবা, বিদ্যালয়গামী শিশুদের কৃমি নাশক খাওয়ানো, গবাদি পশুর স্বাস্থ্য সেবা সুরক্ষা, হাঁস-মুরগি পালন, কেঁচো সার উৎপাদন, জিংক সমৃদ্ধ ধানের জাত, গর্ভবতী ও প্রসূতি মায়েদের এএনসি, পিএনসি সেবা, শিশু স্বাস্থ্য, টিকা, বাল্য বিবাহ ও পুষ্টি বিষয় এবং মসজিদে জুম্মার সময় স্বাস্থ্য ও পুষ্টি সংক্রান্ত তথ্য উপস্থাপন করাসহ বিভিন্ন বিষয় নির্দ্ধারণ করে কর্ম পরিকল্পনা গ্রহন করা হয়। সভায় শোভনালী, কুল্যা, বড়দল, আশাশুনি সদর ও খাজরা ইউনিয়ন কমিটির সদস্যবৃন্দ অংশ নেন। আজ বৃহস্পতিবার বাকী ইউনিয়নের সদস্যবৃন্দ নিয়ে কর্ম পরিকল্পনা গ্রহন করা হবে বলে সংশ্লিষ্ট অফিস সূত্রে জানাগেছে।
আশাশুনি প্রতিনিধি : আশাশুনির দরগাহপুর ইউনিয়নে বিএনপির কর্মী সভা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকাল ৪ টায় ইউনিয়নের খরিয়াটি দাখিল মাদ্রাসায় ইউনিয়নের ১, ২ ও ৩ নং ওয়ার্ড বিএনপির আয়োজনে সভায় প্রধান অতিথি ছিলেন, ইউনিয়ন বিএনপির এক অংশের আহবায়ক জি,এম ইসলাম উদ্দীন। জিএম আব্দুল্লাহর সভাপতিত্বে ও মাসুদ করিমের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, যুগ্ম আহবায়ক জি,এম হেলাল উদ্দীন, মাহমুদ আলী খান, রেজাউল করিম, সদস্য জুলফিকর আলী, শাহাবুদ্দীন, আব্দুস সবুর মাস্টার ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
আশাশুনি প্রতিনিধি : আশাশুনি কৃষি ব্যাংকের সিনিয়র অফিসার কৃষ্ণ চন্দ্র সরকার ও উপজেলা শ্রমিক দলের সিনিয়র সহ-সভাপতি সুকেশ সরকারের মাতা স্বরোজিণী সরকার (৯৬) শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। মঙ্গলবার বেলা সাড়ে ১২ টায় তিনি নিজ বাসভবনে মৃত্যুবরণ করেন। ওইদিন বিকাল সাড়ে ৫ টায় শেষকৃত্য সম্পন্ন হয়। আশাশুনির সীমান্তবর্তী থালনা গ্রামের স্বর্গীয় গোপাল চন্দ্র সরকারের স্ত্রী দীর্ঘদিন বার্ধক্য জনিত জটিল রোগে ভুগছিলেন। মৃতান্তে তিনি ৫ পুত্র সন্তান রেখে গেছেন। তার মৃত্যুতে আত্মার শান্তি কামনা ও শোক সন্তোপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন, আশাশুনি কৃষি ব্যাংকের সকল কর্মকর্তা-কর্মচারী ও উপজেলা জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি নুরুল ইসলাম মোড়ল, সাধারণ সম্পাদক আব্দুর রহিম সহ নেতৃবৃন্দ।