আশাশুনিতে মাদ্রাসা ও মহিলা কলেজে জুলাই-আগষ্টে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত ও নিহতদের স্মরণ সভা এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে আশাশুনি আলিয়া মাদ্রাসা হল রুমে মাদ্রাসার সুপার ড. মাওঃ আবুল হাসানের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক মোস্তাহিদুর রহমানের সঞ্চালনায় সভায় আলোচনা রাখেন, সহকারী শিক্ষক আবুল কালাম আজাদ বুলবুল, সহকারী শিক্ষক শেখ রিয়াজুল ইসলাম প্রমুখ।
অপরদিকে, আশাশুনি মহিলা কলেজে বেলা ১১ টায় কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মু. আমিনুল ইসলামের সভাপতিত্বে ও প্রভাষক রতন কুমার অধিকারীর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, সহকারী অধ্যাপক বুধহাটা ইউপি চেয়ারম্যান মাহবুবুল হক ডাবলু, প্রভাষক শ্যামা প্রসাদ সরকার, বিভাষ দাস, প্রকাশ দাশ, মুকুন্দ সরদার, আল আমিন হোসেন, সাজেদা সুলতানা ও নুরুল হুদা।
সভা শেষে দু'স্থানেই বৈষম্য বিরোধী আন্দোলনে আহতদের সুস্থতা কামনা ও নিহতদের রূহের মাগফিরাত কামনা করে দোয়া-মোনাজাত পরিচালনা করা হয়। #

আশাশুনি প্রতিনিধি : আশাশুনিতে শিক্ষার গুণগত মানোন্নয়ন শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে সভায় সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার কৃষ্ণা রায়। মাধ্যমিক স্কুল, কলেজ, মাদ্রাসা এবং প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের অংশ গ্রহনে সভায় বক্তব্য রাখেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আতিয়ার রহমান, একাডেমিক সুপারভাইজার হাসানুজ্জামান, শিক্ষা অফিসার স্বপন কুমার বর্মন, সহকারী শিক্ষা অফিসার সোহাগ আলম, আশাশুনি সরকারি হাইস্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মাজহারুল ইসলাম, প্রধান শিক্ষক গোলাম কিবরিয়া, সুপার ড. আবুল হাসান, উপাধ্যক্ষ মাওঃ আবু তাহের, প্রধান শিক্ষক আরিফুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, আব্দুর রহিম, আবু তাহের, শাহিনা সুলতানা, নজরুল ইসলাম প্রমুখ। সভায় প্রতিষ্ঠানের সময় সূচি, পরিস্কার পরিচ্ছন্নতা, কোচিং বাণিজ্য রোধে কঠোর ব্যবস্থাসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা ও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহন করা হয়।

আশাশুনি প্রতিনিধি : আশাশুনিতে কৃষকের মাঝে কৃষি সামগ্রী বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার উপজেলা কৃষি অফিসের সামনে চত্বরে কৃষকদের হাতে কৃষি সামগ্রী বিতরণ কার্যক্রম উদ্বোধন করা হয়। ২০২৪-২৫ অর্থ বছরে প্রোগ্রাম অন এগ্রিকালচারাল এন্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনরশিপ এন্ড রেসিলিয়েন্স (পার্টনার) প্রকল্প এর আওতায় উপজেলার বিভিন্ন ইউনিয়নের ৪৮ জন কৃষকের মাঝে কৃষি সামগ্রী বিতরন করা হয়। কৃষি সামগ্রীর মধ্যে ছিল বীজ সংরক্ষণ পাত্র (বিভিন্ন আইটেম), ইউরিয়া, টিএসপি, এমওপি, জিপসাম, জৈব সার, দস্তা, বোরণ, জৈ কীটনাশক, সাইন বোর্ড ও বিভিন্ন আইটেমের বীজ বতরণ করা হয়। বিতরন কার্যক্রমের উদ্বোধন করেন, উপজেলা কৃষি কর্মকর্তা এস,এম এনামুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন, সহকারি কৃষি কর্মকর্তা বিল্লাল হোসেন, উপসহকারী কৃষি কর্মকর্তা নাজমুজ সাকিব শাওন, সানা আবু জাফর, জাহানারা খাতুন, দীপন কুমার মল্লিক, মারুফ হোসেন, দেব প্রসাদ দাশ, আছাদুল ইসলাম, এস,এম আব্দুল ওহাব প্রমুখ।

আশাশুনি প্রতিনিধি : আশাশুনিতে ২০২৪-২৫ অর্থ বছরে রাজস্ব বাজেটের আওতায় বাগদা চাষ ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টায় বিআরডিবি হল রুমে সিনিয়র উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে প্রশিক্ষনে উপজেলার বিভিন্ন ইউনিয়নের ২০ জন মৎস্য চাষী প্রশিক্ষণ গ্রহন করেন। মাছের উৎপাদন বৃদ্ধি, রোগ নিয়ন্ত্রণ, ঘের প্রস্তুতি, চুনের ব্যবহার, খাদ্য ব্যবস্থাপনাসহ বিভিন্ন বিষয় সম্পর্কে আলোচনা করা হয়। প্রশিক্ষণ প্রদান করেন, জেলা মৎস্য কর্মকর্তা জি,এম সেলিম ও সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সত্যজিৎ মজুমদার।