আশাশুনিতে স্থানীয় সরকারের স্ট্যান্ডিং কমিটিসমূহ শক্তিশালীকরণ এবং আবহাওয়া ও জলবায়ু পরিবর্তনের ফলে উপকূলীয় অঞ্চলের ক্ষতিগ্রস্থ নারী ও প্রান্তিক জনগোষ্ঠীর সেবাসমূহ প্রাপ্তিতে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা ১১ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে ব্রেকিং দ্যা সাইলেন্স "ব্লু ইকোনমি এন্ড ইনক্লুসিভ ডেভেলপমেন্ট ফর ক্লাইমেট জাস্টিস" প্রকল্পের আওতায় অক্সফাম ইন বাংলাদেশ এবং অস্ট্রেলিয়ান এইড এর সহযোগিতায় সভায় প্রধান অতিথির আলোচনা রাখেন, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) খুলনা বিভাগ মু. হুসাইন শওকত। উপজেলা নির্বাহী অফিসার কৃষ্ণা রায়ের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) রাশেদ হোসাইন। প্রোগ্রাম ম্যানেজার এন্ড অফিস ইনচার্জ বিটিএস সাতক্ষীরা শরিফুল ইসলামের সঞ্চালনায় মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে সংস্থা এবং প্রকল্পের সংক্ষিপ্ত উপস্থাপনা করেন, প্রকল্প ব্যবস্থাপক মিরাজ উদ্দীন তালুকদার। সভায় আলোচনা রাখেন ও উপস্থিত ছিলেন, উপজেলা সমাজ সেবা অফিসার রফিকুল ইসলাম, বন কর্মকর্তা রেজাউল করিম, মাধ্যমিক শিক্ষা অফিসার আতিয়ার রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা সাইদুর রহমান, ডাক্তার পিনাক কুমার মন্ডল, ইউপি চেয়ারম্যান মাওঃ আবু বক্কর ছিদ্দীক, রুহুল কুদ্দুস, হাজী ডাউর ঢালী, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য এড সাইফুর রহমান বাবলা, স্ট্যান্ডিং কমিটির সদস্য মনিরুজ্জামান টিটু, তানিয়া সুলতানা সহ বিভিন্ন দপ্তরের প্রধানগণ, আশাশুনি প্রেসক্লাবের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন এনজিও প্রতিনিধিবৃন্দ ও ক্ষতিগ্রস্ত নারী সদস্যবৃন্দ। প্রধান অতিথি তার বক্তব্যে প্রবাহমান খাল ইজারা প্রদান না করা, স্ট্যান্ডিং কমিটি সচল করার উপর গুরুত্ব আরোপ করে এনজিওটির কার্যক্রমের বিভিন্ন দিক সম্পর্কে আলোচনা রাখেন।উল্লেখ্য, প্রকল্পটি উপকূলীয় এলাকার জনগোষ্ঠী-বিশেষ করে নারী এবং প্রান্তিক জনগোষ্ঠীর জীবন ও জীবিকার ক্ষেত্রে সিদ্ধান্ত গ্রহণে সক্ষমতা বৃদ্ধি, জেন্ডার ন্যায্যতা, বাস্তুতন্ত্র (ইকো-সিস্টেম) ব্যবস্থপনা এবং জলবায়ু পরিবর্তন জনিত ক্ষয়-ক্ষতি পুনরুদ্ধারে সহায়তা এবং তাদের অধিকার বাস্তবায়নে কাজ করছে।মতবিনিময় সভায় কমিউনিটির নেতৃবৃন্দ ও যুব সংগঠনের প্রতিনিধিগণ আবহাওয়া ও জলবায়ু পরিবর্তনের ফলে উপকূলীয় এলাকায় যে সকল সমস্যা মোকাবেলা করছেন এবং ক্ষতিগ্রস্থ অবস্থার সম্মুখিন হচ্ছেন তা উপস্থিত দায়িশীলদের নিকট তুলে ধরেন। এরই প্রেক্ষিতে উপজেলা পর্যায়ের বিভিন্ন সরকারী-বেসরকারী দপ্তরের প্রধানগণ প্রদেয় সেবাসমূহ এবং সকল প্রকার সেবাসমূহ কমিউনিটি পর্যায়ের ক্ষতিগ্রস্থ জনগোষ্ঠী কিভাবে পেতে পারেন তা আলোচনা করেন এবং সংশ্লিষ্ট দায়িত্বশীলগন যথাযথ কার্যকরী করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।