সাতক্ষীরার আশাশুনিতে ২৮ অক্টোবর'০৬ ঢাকা ঐতিহাসিক পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে পৃথক আলোচনা সভা ও আলোকচিত্র প্রদর্শন করেছে জামায়াতে ইসলাম। সোমবার বিকালে আশাশুনি উপজেলা সদরসহ বিভিন্ন ইউনিয়ন জামায়াতের আয়োজনে পৃথক পৃথক কর্মসূচী পালন করেছে। আশাশুনি সদর ইউনিয়নের বাজার চান্নী চত্বরে সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, জেলা কর্মপরিষদ সদস্য ও সাবেক উপজেলা আমীর উপাধ্যক্ষ আব্দুস সবুর। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা আমীর আবু মুছা তারিকুজ্জামান, সাবেক আমীর ডাঃ নূরুল আমীন, উপজেলা বিএনপি আহবায়ক স,ম হেদায়েতুল ইসলাম, সদস্য সচিব মশিউল হুদা তুহিন, উপজেলা জামাতের সম্পাদক মাওঃ মোশাররফ হোসেন। ইউনিয়ন জামায়াত আমীর হাফেজ আব্দুল্লাহর সভাপতিত্বে
ও জামাত নেতা আব্দুর হায়ের সঞ্চালনায় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সাবেক উপজেলা সম্পাদক এবিএম আলমগীর পিন্টু, হাফেজ ওসমান গনি, ওমর ফারুক, মাওঃ শহিদুল ইসলাম, মাওঃ আব্দুর রশিদ, মাওঃ জিয়াউল ইসলাম, বিল্লাল হোসেন প্রমূখ। সবশেষে ২৮ অক্টোবরে আ'লীগ ও ছাত্রলীগের লগি বৈঠার নামে রাম দা, চানিজ কুড়াল, হক স্টিক সহ দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে সন্ত্রাসী কার্যক্রম, জঘন্য ও খুনযজ্ঞের কলঙ্কিত আলোকচিত্র প্রদর্শন করেন শহীদ জবেদ আলীর পুত্র হাফেজ ওসমান গনি।
অপরদিকে, জামায়াতে ইসলামী উপজেলা যুব বিভাগের আয়োজনে সম্পাদক আজহারুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা জামায়াতের সহকারী সম্পাদক প্রভাষক মু. ওমর ফারুক। বুধহাটা ইউনিয়ন জামায়াতের সম্পাদক রবিউল ইসলামের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন ও অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা নায়েবে আমীর নৃরুল আফছার মোর্তজা, সম্পাদক মাওঃ মোশাররফ হোসেন, সহকারী সম্পাদক এড. শহিদুল ইসলাম, যুব বিভাগের সভাপতি রোকনুজ্জামান, শিবির উত্তর সভাপতি মোখলেছুর রহমান, বুধহাটা ইউনিয়ন জামায়াত সভাপতি মাওঃ আব্দুল ওদুদ, কবির হোসেন, শীষ মু. জেরী, আবুল কালাম আজাদ, মাওঃ আব্দুর ওহাব প্রমুখ। সভাশেষে ২৮ অক্টোবর ট্রাজেডির উপর আলোকচিত্র প্রদর্শন ও ইসলামী সংগীত পরিবেশন করা হয়। এছাড়া উপজেলার শ্রীউলা ও প্রতাপনগর ইউনিয়ন জামায়াতের উদ্যোগে পৃথক পৃথক কর্মসূচি পালন করা হয়।

আশাশুনি প্রতিনিধি : আশাশুনিতে উপজেলা এনজিও সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল সাড়ে ১০ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজ সেবা অধিদপ্তরের আয়োজনে সভায় সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার কৃষ্ণা রায়। সভায় উপস্থিত ছিলেন, উপজেলা সমাজ সেবা অফিসার রফিকুল ইসলাম, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সভ্যজিৎ মজুমদার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আতিয়ার রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা সাইদুল ইসলাম, এনজিও ফ্রেন্ডশীপ, ব্র্যাক জলবায়ু পরিবর্তন কর্মসূচি প্রকল্প, রূপান্তর, আইডিয়াল, কারিতাস, উন্নয়ন প্রচেষ্টাসহ বিভিন্ন এনজিও'র প্রতিনিধিবৃন্দ। বক্তাগণ বিভিন্ন এনজিও'র বাস্তবায়িত ও বাস্তবায়নাধীন কার্যক্রম সম্পর্কে তথ্য উপস্থাপন করে আলোচনা রাখেন। সভায় এনজিওগুলোকে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও পারস্পরিক সমন্বয় সাধন করে পরবর্তীতে কার্যক্রম এগিয়ে নিতে বিভিন্ন সিদ্ধান্ত নেওয়া হয়।