অবশেষে দেশ ছেড়েছেন শেখ হাসিনা ও তার বোন রেহেনা। এবং তিনি পদত্যাগ ও করেছেন। এদিকে ছাত্র জনতা গণভবনে ঢুকে পড়েছেন। এক পর্যায়ে সেনাবাহিনীর প্রধান জামান বক্তব্য দেওয়ার পরে জনগণ শান্তিতে বিরাজ করে। খবরের বিস্তারিত জানা যায়, কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে উদ্ভূত পরিস্থিতিতে পদত্যাগ করে দেশ ছেড়েছেন শেখ হাসিনা। এ সময় তার ছোট বোন শেখ রেহেনাও সঙ্গে ছিলেন বলে জানা গেছে।সোমবার (৫ আগস্ট) বেলা আড়াইটায় বঙ্গভবন থেকে একটি সামরিক হেলিকপ্টারে শেখ হাসিনা উড়াল দেন।
জানা গেছে, তারা হেলিকপ্টারে ভারতের পশ্চিমবঙ্গের উদ্দেশ্যে রওনা দিয়েছেন।এখন তিনি আগরতলায় পৌঁছে গেছেন। শেখ হাসিনা ও তার ছোট বোন শেখ রেহানা নিরাপদ স্থানে চলে গেছেন। শেখ হাসিনা যাওয়ার আগে একটি ভাষণ রেকর্ড করে যেতে চেয়েছিলেন। তিনি সে সুযোগ পাননি।