জিম্বাবুয়ের বিপক্ষে রেকর্ড গড়েই জিতল ভারত । আগের ম্যাচে ১৩ রানের পরাজয়ের প্রতিশোধ ১০০ রানে জয়ের মধ্য দিয়ে নিল ভারত। শনিবার জিম্বাবুয়ের হারারে স্পোর্টস ক্লাব মাঠে ১২০ বলে ১১৬ রানের টার্গেট তাড়া করতে নেমে ১৩ রানে হেরে যায় ভারত। সেই হারের ক্ষতে প্রলেপ দিতে আজ পাঁচ ম্যাচ ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে টস জিতে ব্যাট করার সিদ্বান্ত নেয় ভারত। আগে ব্যাট করতে নেমে অভিষেক শর্মার ৪৭ বলের ১০০ রানের ঝড়ো ইনিংস আর ৪৭ বলে ৭৭ রান করেন ঋতুরাজ গায়কোয়ার। ২২ বলে ৪৮ রানের বিধ্বংসী ইনিংস খেলেনি রিংকু সিং।ভারত আজ শেষ ৬০ বলে ১৬০ রান করে ১৭ বছরের পুরনো রেকর্ড ভেঙে দিল। এর আগে ২০১৮ সালে অস্ট্রেলিয়া ২০ ওভারে ২ উইকেট হারিয়ে ২২৯ রান করেছিল। ভারতীয় দল শেষ ১০ ওভারে জিম্বাবোয়ের বোলারদের পরাস্ত করে বিশ্ব রেকর্ড করে।ভারতীয় দল টি-টোয়েন্টি আন্তর্জাতিক ইতিহাসে শেষ ১০ ওভারে সবচেয়ে বেশি রান করা দলে পরিণত হয়েছে।হারারে স্পোর্টস ক্লাবে অনুষ্ঠিত ম্যাচে প্রথম ১০ ওভারে ভারতীয় দল মাত্র ৭৪ রান করেছিল। কিন্তু ১১তম ওভারে অভিষেক শর্মা মায়ার্সের বিরুদ্ধে ২৮ রান করেন। পরের ১০ ওভারে ভারত ১৬০ রান করে এবং বিশ্ব রেকর্ড গড়ে।শ্রীলংকার ১৭ বছরের পুরনো রেকর্ড ভেঙে দিয়েছে শুভমন গিলের ভারত। ২০০৭ সালে কেনিয়ার বিপক্ষে শেষ ১০ ওভারে ১৫৯ রান করেছিল শ্রীলংকা।আফগানিস্তান দল এই তালিকায় দ্বিতীয় স্থানে, তারা ২০১৯ সালে আয়ারল্যান্ডের বিরুদ্ধে ১৫৬ রান করেছিল। চতুর্থ স্থানে রয়েছে নিউজিল্যান্ড, যারা ২০২০ সালে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ১৫৪ রান করেছিল।জিম্বাবুয়ের বিপক্ষে এক ইনিংসে সবচেয়ে বেশি ছক্কা মেরে দ্বিতীয় দল হয়ে উঠেছে ভারতীয় দল। দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে ভারত মোট ১৪টি ছক্কা মেরেছিল, যার মধ্যে অভিষেক শর্মা আটটি ছক্কা মেরেছিলেন। আফগানিস্তান ২০১৯ সালে মিরপুরে জিম্বাবুয়ের বিরুদ্ধে ১৫টি ছক্কা মেরেছিল। এদিকে জিরো থেকে হিরো! প্রবাদটা অভিষেক শর্মার দুই ম্যাচের টি-টোয়েন্টি ক্যারিয়ারে আপাতত খাপে খাপ মিলে যাচ্ছে। আন্তর্জাতিক মঞ্চে 'অভিষেক'
ম্যাচে তিনি আউট হয়েছিলেন শূন্য রানে। দ্বিতীয় ম্যাচে থামলেন ঠিক ১০০ রান করে। তরুণ এই ওপেনারের সঙ্গে রুতুরাজ গায়কোয়াড়ের ফিফটিতে চড়ে ভারত গড়ে ২৩৪ রানের বিশাল সংগ্রহ। এরপর দলটির বোলাররা তাদের কাজ সারেন জিম্বাবুয়েকে ১৩৪ রানে গুটিয়ে দিয়েই।হারারে স্পোর্টস ক্লাবে ৪৬ বলের সেঞ্চুরিতে জিম্বাবুয়েকে দিশেহারা বানিয়ে ছাড়েন অভিষেক। শেষদিকে গায়কোয়াড়ের অপরাজিত ৭৭ রানের ইনিংসের সঙ্গে রিঙ্কু সিং ঝড় তুলে করেন ২২ বলে অপরাজিত ৪৮ রান। টস জিতে ব্যাট করতে নেমে ২ উইকেট হারিয়েই তাই ভারত পায় বড় পুঁজি। তাদের বোলিংয়ের বিপরীতে এরপর কোনো জবাব দিতে পারেনি স্বাগতিক জিম্বাবুয়ের ব্যাটাররা। ১৮.৪ ওভারে সিকান্দার রাজার দলকে অলআউট করে সফরকারীরা পেয়েছে ১০০ রানের দাপুটে জয়। পাঁচ ম্যাচের সিরিজে প্রথমটিতে ৭ রানে হারের পর এই জয়ে ভারত ফিরল সমতায়।