রংপুরে শান্তিপূর্ণ পরিবেশে প্রথম ধাপের উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে রংপুরের পীরগাছায় ৩২ হাজার ৬১৭ ভোট পেয়ে বেসরকারি ফলাফলে নির্বাচিত হয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাহমুদ মিলন (মোটরসাইকেল)। ৩১ হাজার ৫০৯ ভোট পেয়ে তার নিকটতম প্রতিদ্বন্দ্বি হয়েছেন যুবলীগ কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক মনোয়ারুল ইসলাম মাসুদ (দোয়াত-কলম)। ২৬ হাজার ৮৪৮ ভোট পেয়ে তৃতীয় হয়েছেন বর্তমান চেয়ারম্যান ও জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতা আবু নাসের শাহ মোঃ মাহবুবার রহমান (ঘোড়া)।এদিকে কাউনিয়া উপজেলায় ৬০ হাজার ৭১৪ ভোট পেয়ে বেসরকারি ফলাফলে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ারুল ইসলাম মায়া (মোটরসাইকেল)। ৪৭ হাজার ৮৬৩ ভোটপেয়ে তার নিকটতম প্রতিদ্বন্দ্বি জেলা আওয়ামী লীগের আহবায়ক কমিটির সদস্যও বর্তমান ভাইস চেয়ারম্যান আব্দুর রাজ্জাক (আনারস)। বুধবার রাতে এ তথ্য নিশ্চিত করেছেন রংপুর সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা আব্দুল্ল্যাহ আল মোতাহ্সিম।