উপজেলা পরিষদ নির্বাচনে মানিকগঞ্জের হরিরামপুর বেসরকারী ভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন জেলা আওয়ামী লীগের ত্রাণ ও দুযোর্গ বিষয়ক সম্পাদক দেওয়ান সাইদুর রহমান। এবং সিংগাইর উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন সিংগাইর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সায়েদুল ইসলাম। এছাড়া সিংগাইর উপজেলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন সিংগাইর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মো. রমিজ উদ্দিন ও সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যান হয়েছেন জেলা মহিলা লীগের সাধারণ সম্পাদক আনোয়ারা খাতুন।