মে, বুধবার সারাদেশে যখন মে দিবস পালিত হচ্ছে, ঠিক বিকেল সাড়ে চারটায়,শহীদ মিনার ময়দানে, ঐতিহাসিক মে দিবসের কেন্দ্রীয় শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়,
এই সমাবেশ রাজ্যের কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন সমূহ, শিল্পভিত্তিক ফেডারেশন, ১২ই জুলাই কমিটি, ব্যাংক, বীমা, রেল, প্রতিরক্ষা, বিএসএনএল সহ কর্মচারী সংগঠন সমূহের ডাকে এই সমাবেশ শুরু হয়।,
এই সমাবেশ শুরুর আগে, আন্তর্জাতিক শ্রমিক সংহতি দিবসে, শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেছেন শিকাগোর হে মার্কেটে সেই বীর শহীদদের, যারা আট ঘন্টার কাজ, শ্রমিক শ্রেনীর অধিকার প্রতিষ্ঠার লড়াইয়ে আত্ম বলিদান করেছেন,
আমরা শ্রদ্ধা জানিয়েছি সেই শ্রমিকদের, যারা সারা দুনিয়ার শ্রমিক শ্রেণীর অধিকার রক্ষার এবং শোষণের অবসানের জন্য লড়াইতে শহীদরা মৃত্যুবরণ করেছেন, ৮ ঘণ্টা কাজের অধিকার, বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় মজুরের অধিকার, সম্মান সুরক্ষার অধিকার ,যা কয়েক শতাব্দীর দীর্ঘ এবং তীব্র আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে শ্রমিক শ্রেণী অর্জন করেছিল, সারা বিশ্বেই তার উপর ভয়ংকর আক্রমণ নামিয়ে এনেছে। আজ শ্রমিক দিবসে আমরা তার তীব্র প্রতিবাদ জানাই।
পশ্চিমবঙ্গে বিভিন্নভাবে শ্রমিকদের উপর হেনস্তা করা হচ্ছে, কল কারখানা বন্ধ করে দেওয়া হচ্ছে, ব্যাংক বীমা প্রভৃতিতে নেমে আসছে অন্ধকার। সমস্ত কিছু চলে যাচ্ছে কর্পোরেটদের ও ও পুজি পতিদের হাতে,শুধু তাই নয়, আমাদের দেশে মোদী নেতৃত্বাধীন বিজেপি সরকার কর্পোরেট পুঁজি ও সম্প্রদায়িক বিভাজনকারী শক্তির পৃষ্ঠপোষকতায় নয়া উদারবাদী নীতির আগ্রাশী রূপায়নে মরিয়া,যার মূল লক্ষ্য হচ্ছে, দেশের অর্থনীতি রাজনৈতিক ব্যবস্থা ও সামাজিক শাসনের তথাকথিত সংস্কারের নামে, দেশী-বিদেশি কর্পোরেদের দেশের সম্পদ পরিকাঠামো উৎপাদনকারী অর্থনীতিকে বেলাগাম লুট করতে দেবার ব্যবস্থা সুগম করে দেওয়া,

ফলে দেশের মানুষের ভয়ঙ্কর দুর্দশা, বেকারী, শ্রমিক কর্মচারী মজুরি হাস, খাদ্যদ্রব্য সহ সমস্ত জিনিসের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি, ট্রেড ইউনিয়ন অধিকার হরণ ও সংকোচন, লক্ষ লক্ষ শ্রমিক কৃষক আত্মহত্যা এক ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি করছে। এই সকল এর বিরুদ্ধে তীব্র নিন্দা করছি, সারাদেশে চলছে লুটপাটের রাজত্ব, শিক্ষিত ছেলেরা রাস্তায় আন্দোলন করছে, টাকার বিনিময়ে সমস্ত কিছু বিক্রি হয়ে যাচ্ছে।
আজ মে দিবসে আমরা অঙ্গীকার করি, অষ্টম লোকসভা নির্বাচনে, শ্রমিক বিরোধী, কৃষক বিরোধী, জন বিরোধী এবং জাতীয় স্বার্থ বিরোধী বিজেপিকে এবং রাজ্যে শাসক দল তৃণমূল কংগ্রেসকে পরাজিত করুন,
দেশের জনগণের স্বার্থ রক্ষায় শ্রমিক কৃষক মেহনতী মানুষের জনস্বার্থ নীতিকে ঐক্যবদ্ধ করে হাত শক্ত করুন।।মঞ্চে উপস্থিত ছিলেন বিভিন্ন সংগঠনের নেতা ও নেতৃবৃন্দরা।
রিপোর্টার , শম্পা দাস ও সমরেশ রায়, কলকাতা।