গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারী হাসপাতালের বাস্তবায়নে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ উপলক্ষে প্রদর্শনী মেলা উদ্বোধন করা হয়েছে।
'প্রাণিসম্পদে ভরবো দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ'। -এ প্রতিপাদ্যের আলোকে বৃহস্পতিবার (১৮ এপ্রিল) কেন্দ্রীয়ভাবে (দেশব্যাপী) একযোগে ভিডিও
কনফারেন্সের মাধ্যমে কর্মসূচী সমূহের শুভ-উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উপজেলা পরিষদ শহীদ মিনার প্রাঙ্গণে অনুষ্ঠিত মেলা উদ্বোধনীতে ভার্চ্যুয়াল (ভিডিও কনফারেন্স) বক্তব্য রাখেন জাতীয় সংসদ সদস্য- আব্দুল্লাহ্ নাহিদ নিগার। উপজেলা নির্বাহী অফিসার
তরিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় সার্বিক চিত্র তুলে ধরেন উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ড. সুমনা আক্তার। বক্তব্য রাখেন- উপজেলা ভেটেরিনারী সার্জন ডা.রায়াল হোসেন, ডেইরী খামারী বিদ্যুৎ কুমার দেবসর্মা প্রমূখ। শেষে বিভিন্ন পর্যায়ে সফল খামারীদের মাঝে পুরষ্কার প্রদান করা হয়েছে বলে জানা গেছে।
আবু বক্বর সিদ্দিক
জেলা প্রতিনিধি
গাইবান্ধা।