রামপালে সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভূক্ত তিন জন আসামি গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২১ মার্চ) রাতে রামপাল থানার এএসআই বুলবুল কুমার অধিকারী সঙ্গীয় ফোর্সসহ উপজেলার শরাফপুর এলাকা থেকে দুইজনকে ও বুধবার (২০ মার্চ) রাতে ঢাকার বসিলা থেকে একজনকে আটক করেছেন। আটককৃতরা হলেন, উপজেলার শরাফপুর গ্রামের সৈয়াদ আবু হাসানের ছেলে সৈয়দ রণি (৩৫) ও সৈয়দ রকি (৩০)। অপর জন কুমলাই গ্রামের আহমদ আলীর ছেলে ৩ মাসের সাজাপ্রাপ্ত আসামি লোকমান শেখ (৫০)। আটককৃত তিন আসামীকে শুক্রবার (২২ মার্চ) বেলে ১১ টায় বাগেরহাটের আদালতে প্রেরন করা হয়েছে। এ বিষয়ে রামপাল থানার ওসি সোমেন দাশ এর কাছে জানতে চাইলে তিনি ৩ জন আসামি গ্রেফতার ও আদালতে প্রেরনের বিষয়টি নিশ্চিত করেছেন

রামপাল (বাগেরহাট) সংবাদদাতা : রামপালে বাংলাদেশ দলিত পরিষদ (বিডিপি)'র পক্ষ থেকে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (২১ মার্চ) বেলা ১১ টায় রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে দলিল পরিষদ এ স্মারকলিপি প্রদান করেন।
তারা গত ৫ এপ্রিল ২০২৩ জাতীয় সংসদে উত্থাপিত বৈষম্য বিরোধী আইন পাশ, দলিতদের জন্য সংরক্ষিত আসন ও সরকারি চাকুরীতে কোটা বরাদ্দের দাবীতে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী বরাবর দাবী পেশ করে মূলত এ স্মারকলিপি প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা দলিত পরিষদের সভাপতি রবীন্দ্র নাথ দাস, সাধারণ সম্পাদক বিনয় কৃঞ্চ বিশ্বাস, সদস্য দিপক দাস, দুলাল চন্দ্র দাস, কৃঞ্চ দাস, সুখচাঁন দাস, অখিল চন্দ্র পাল, বিশ্বজিৎ শীল, বিজয় কৃঞ্চ দাস, নিতাই দাস, শ্যামল দাস, মিলন দাস, সজল দাস, তপন দাস, পলাশ দাস, বাবলু দাস ও গোপাল দাস প্রমুখ।