ঢাকা জেলার সুযোগ্য পুলিশ সুপার,জনাব মোঃ আসাদুজ্জামান-পিপিএম (বার) মহোদয়ের নির্দেশনায়, অতিরিক্ত পুলিশ সুপার, ডিবি, জনাব মোবাশ্শিরা হাবীব খান, পিপিএম-সেবা মহোদয়ের সরাসরি তত্ত্বাবধানে জনাব মোঃ রিয়াজ উদ্দিন আহমেদ (বিপ্লব), অফিসার ইনচার্জ, ডিবি (উত্তর), ঢাকা এর নেতৃত্বে বিশেষ অভিযান পরিচালনাকালে,এসআই (নিঃ) মোঃ আনোয়ার হোসেন এর একটি চৌকষ টিম ১৬/০৩/২৪ ইং তারিখ রাত ২২.৩০ ঘটিকায় সাভার থানাধীন আমিনবাজার বড়দেশী পশ্চিমপাড়া এলাকা হইতে আসামী ১। মোছাঃ নাসরিন সুলতানা (১৯), পিতা-মৃত সুলতান আলাউদ্দিন, মাতা-মোছাঃ আম্বিয়া বেগম, স্বামী-মোঃ সাব্বির আহমেদ, সাং-আমিনবাজার, বড়দেশী পশ্চিমপাাড়া, থানা-সাভার মডেল, জেলা-ঢাকা এর নিকট হইতে সর্বমোট ২০ (বিশ) কেজি গাঁজা সহ গ্রেফতার করিয়া হেফাজতে গ্রহন করেন।উক্ত আসামীর বিরুদ্ধে সাভার মডেল থানায় একটি মাদক মামলা রুজু করা হয়েছে।