বাংলাদেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলের সীমান্তবর্তী ঐতিহ্যবাহি জেলা সাতক্ষীরা। ১৯৮৪ সালে জেলা হিসাবে অন্তর্ভুক্তি হয় সাতক্ষীরা। ভারতের সীমান্ত ঘেষা এই সাতক্ষীরা জেলাটি নানা দিক দিয়ে ঐতিহ্য বহন করে।এই জেলাতে জন্মগ্রহন করেন বরেণ্য রাজনীতিবিদ বীর মুক্তিযোদ্ধা স ম আলাউদ্দিন। যিনি ছিলেন একাধারে এক জন পরিছন্ন রাজনীতিবিদ, বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক, কলামিষ্ট, সমাজসেবক ও সাতক্ষীরা উন্নয়নের স্বপ্নদ্রষ্টা।
স ম আলাউদ্দিন এর অসমাপ্ত সামাজিক রাজনৈতিক ও সাতক্ষীরা উন্নয়ন কর্ম পরিকল্পনা বাস্তবায়নে তারই যোগ্য উত্তরসুরী তারই কন্যা লাইলা পারভীন সেজুতি তারই স্বপ্ন পুরনের স্বরথী হলেন। রাজনৈতিক পরিবারে জন্ম নেয়া তারুণ্যদীপ্ত নিঃস্বার্থ নিরাহংকার রাজনৈতিক কর্মী হিসাবে তিনি রাজপথের একজন পরীক্ষিত সৈনিক। মানুষের অধিকার প্রতিষ্ঠায় সব সময় তিনি অগ্রনী ভুমিকা রেখে চলেছেন। তিনি বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী একজন সাদা মনের মানুষ। তাঁর সততা নিষ্ঠা সহমর্মিতা প্রমান করে সমাজসেবা ও রাজনীতিতে তিনি একজন যোগ্য উত্তসুরী। সেই যোগ্য পিতার যোগ্য উত্তরসুরীকে যোগ্য সম্মানে সম্মানিত করলেন বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেজুতি হলেন সংরক্ষিত নারী আসনে সংসদ সদস্য। সংরক্ষিত নারী আসনে সংসদ সদস্য হিসেবে লাইলা পারভীন সেজুতিকে মনোনিত করে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাতক্ষীরাবাসিকে করেছেন চিরকৃতজ্ঞ।
সাতক্ষীরা সংরক্ষিত নারী আসনে সংসদ সদস্য হিসেবে তার কাছে সাতক্ষীরার মানুষের চাওয়া অনেক। সাধারণ মানুষের ন্যায্য চাওয়া পাওয়ার যোগ্য মুল্যয়ন এবং মাদক, চাঁদাবাজ ও সন্ত্রাসমুক্ত স্মার্ট সাতক্ষীরা গড়া স ম আলাউদ্দিনের লালিত স্বপ্ন বাস্তবায়নের প্রত্যাশায় শুরু হোক নতুন সূর্য্যদ্বয়।