রামপালে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৮ টি পরিবারের মাঝে সরকারিভাবে দুই বান্ডিল ঢেউটিন ও ৬ হাজার টাকা করে নগদ অর্থ বিতরণ করা হয়েছে। বুধবার সকাল ১০ টায় উপজেলা পরিষদের চত্বরে দুর্যোগ ব্যাবস্থাপনা ও ত্রান মন্ত্রনালয়ের অধীনে ও রামপাল উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার দপ্তর থেকে এসব সামগ্রী বিতরণ করা হয়। এ সময় উপস্থিত থেকে ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ করেন হাবিবুন নাহার এমপি। ওই সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সেখ মোয়াজ্জেম হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা রহিমা সুলতানা বুশরা, উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ নুরুল হক লিপন, মহিলা ভাইস চেয়ারম্যান হোসনেয়ারা মিলি, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মতিউর রহমান, ওসি সোমেন দাশ, অধ্যক্ষ মজনুর রহমান, প্রেসক্লাব রামপাল এর সভাপতি এম, এ সবুর রানা, সিনিয়র সহ সভাপতি মোতাহার হোসেন মল্লিক, সাধারণ সম্পাদক সুজন মজুমদার, লায়লা সুলতানা প্রমুখ।
রামপাল (বাগেরহাট) সংবাদদাতা : রামপালে ক্লাইমেট-স্মার্ট কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন করা হয়েছে। বুধবার (৬ মার্চ) সকাল ৯ টায় উপজেলা পরিষদ চত্বরে এ মেলার উদ্বোধন করেন বাগেরহাট-৩ আসনের হাবিবুন নাহার এমপি। ক্লাইমেট-স্মার্ট কৃষি প্রযুক্তির মাধ্যমে খুলনা কৃষি অঞ্চলের জলবায়ু পরিবর্তন অভিযোজন প্রকল্পের অর্থায়নে এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তর রামপালের আয়োজনে এ মেলার উদ্বোধন করা হয়। এর পূর্বে
উপজেলার সবুজ চত্বরের মঞ্চে
রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তা রহিমা সুলতানা বুশরা এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন হাবিবুন নাহার এমপি, বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সেখ মোয়াজ্জেম হোসেন, ভাইস চেয়ারম্যান শেখ নুরুল হক লিপন, মহিলা ভাইস চেয়ারম্যান হোসনেয়ারা মিলি, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ ওয়ালিউল ইসলাম, ওসি সোমেন দাশ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মতিউর রহমান, অধ্যক্ষ মজনুর রহমান, প্রেসক্লাব রামপাল এর সভাপতি এম, এ সবুর রানা, সিনিয়র সহ সভাপতি মোতাহার হোসেন মল্লিক, সাধারণ সম্পাদক সুজন মজুমদার প্রমুখ।