পিরোজপুরের ইন্দুরকানীতে দিনদুপুরে উপজেলা কোর্য়াটার ভবনে চুরি হয়েছে । জানা যায়, বুধবার দুপুরে উপজেলার ভূমি অফিসের নাজির কানিজ নিপার বাসায় এ ঘটনা ঘটে। উপজেলা গেজেটেড কোর্য়াটার ভবনের দ্বিতীয় তলায় তার বাসা নিয়ে দীর্ঘদিন বসবাস করে আসছিলেন । তিনি সকালে বাসায় অন্য কেউ না থাকায় তালা আটকিয়ে অফিসে যায়। দুপুরে বাসায় গিয়ে দেখেন তার বাসার সামনের তালা ভেঙ্গে ভিতরে ঢুকে স্টিল আলমারী ও অন্যান্য আলমারী ভেঙ্গে নগদ সাড়ে চার লক্ষ টাকা ও তার পরিবারের গচ্ছিত ১০ভরি স্বর্নলংকার নিয়ে যায় । স্বজনরা জানায়, কিছুদিন আগে ব্যাংকের ডিপিএস ভেঙে টাকা তুলে আনেন। আর পরিবারের অন্যান্য সদস্যেদের স্বর্নলংকার তার কাছে গচ্ছিত রাখেন। ইউএনও বাসা থেকে মাত্র ৫০গজ দুরে এই দুর্ঘটনা ঘটে ।ইন্দুরকানী ওসি মোঃ কামরুজ্জামান তালুকদার জানায়, ঘটনাস্থলে গিয়েছিলাম। তদন্ত চলছে । লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেব।