আশাশুনিতে বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে মহান বিজয় দিবস পালন করা হয়েছে। শনিবার প্রত্যুষে থানা প্রাঙ্গনে ৩১ বার তোপধ্বনীর মাধ্যমে দিবসের শুভ সূচনা করা হয়। সূর্যোদয়ের সাথে সাথে সকল অফিস, প্রতিষ্ঠান, দোকান-পাট, সরকারি-বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসন : সকাল ৮টায় শহীদ স্মৃতিসৌধে উপজেলা চেয়ারম্যান এবিএম মোস্তাকিম ও ইউএনও’র নেতৃত্বে উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসন, অফিসার ইনচার্জ (ওসি) বিশ্বজিত কুমার অধিকারীর নেতৃত্বে থানা পুলিশ, অধ্যক্ষ আবুল কালাম আজাদের নেতৃত্বে আশাশুনি সরকারি কলেজ, ইউএনও ও সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল হান্নানের নেতৃত্বে মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা আ’লীগের সভাপতি এবিএম মোস্তাকিম ও সাধারণ সম্পাদক শম্ভুজিৎ মন্ডলের নেতৃত্বে উপজেলা আ’লীগ পুস্পস্তবক অর্পন করেন। এছাড়া আ’লীগের অঙ্গ সহযোগি সংগঠন, জাতীয় পার্টি, অফিসার্স ক্লাব, আশাশুনি সরকারী মাধ্যমিক বিদ্যালয়, আশাশুনি মহিলা কলেজ, আশাশুনি প্রেসক্লাব, রিপোর্টার্স ক্লাব, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান সংসদ, স্বাস্থ্য কমপ্লেক্স, আশাশুনি সাব-রেজিস্ট্রি অফিস, উপজেলা পূজা উদযাপন পরিষদ, হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদ, আশাশুনি মডেল প্রাথমিক বিদ্যালয়, আশাশুনি বালিকা বিদ্যালয়, আশাশুনি আলিয়া মাদ্রাসা, ফ্রেন্ডস স্পোর্টিং ক্লাব, আশাশুনি সাংস্কৃতিক পরিষদসহ বিভিন্ন রাজনৈতিক দল ও শিক্ষা প্রতিষ্ঠান এবং সামাজিক সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করে। ৯টায় আশাশুনি সরকারী মাধ্যমিক বিদ্যালয় মাঠে আনুষ্ঠানিকভাবে বেলুন ও পায়রা উড়িয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান এবিএম মোস্তাকিম ও ইউএনও। এরপরে জাতীয় পতাকা উত্তোলন ও সালাম গ্রহন, কুচকাওয়াজ, শিক্ষার্থীদের সমাবেশ ও ক্রীড়ানুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান এবিএম মোস্তাকিম, উপজেলা নির্বাহী অফিসার। পরে কুচ-কাওয়াজ ও শরীরচর্চা প্রদর্শন করেন, থানা পুলিশ, আনসার-ভিডিপি, বিএনসিসি, রোভার স্কাউটস, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, বয়েজ স্কাউটস, গার্লস গাইড ও কাব দল। পরে মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান করা হয়। মসজিদে বিশেষ মোনাজাত, হাসপাতাল ও এতিমখানায় উন্নতমানের খাবার পরিবেশন, বিকালে প্রীতি ক্রিকেট প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অপর দিকে, বিজয় দিবস উপলক্ষে উপজেলা লেডিস ক্লাবের আয়োজনে মহিলাদের ক্রীড়ানুষ্ঠান করা হয়। অফিসার্স ক্লাব চত্বরে চেয়ার সিটিং (বহিরাগতদের), ক্লাব সদস্যদের বালিশ খেলা, ঝুড়িতে বল নিক্ষেপ ও যেমন খুশি তেমন সাজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসারের সহধর্মিনী মিসেস রনি আলম। পরিচালনা করেন একাডেমীক সুপার ভাইজার হাসানুজ্জামান ও মহিলা বিষয়ক কর্মকর্তা সাইদুল ইসলাম। এছাড়া বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠনের পক্ষ থেকে বিজয় দিবসের বিভিন্ন কর্মসূচী পালন করা হয়েছে বলে জানাগেছে।

আশাশুনি প্রতিনিধি : আশাশুনির বুধহাটায় মহান বিজয় দিবসের আলোচনা সভায় প্রধান অতিথি ডাঃ আ.ফ.ম রুহুর হক এমপি বলেন, পাকিস্তানিরা দেশকে শোষণ করেছিল, শোষিতদের রক্ষায় পূর্ব পাকিস্তানকে স্বাধীন বাংলাদেশ হিসেবে মুক্ত করতে স্বধীনতা যুদ্ধ করা হয়েছিল। ৭০ হাজার প্রশিক্ষিত শত্রæদের বিরুদ্ধে সাধারণ বাঙালী যুদ্ধ করে বিজয় অর্জন করেন। সেদিন যারা পাকিস্থানীদের সহযোগিতা করেছিল, তারা এখনো আছে। তারা বঙ্গবন্ধুকে হত্যা করেছিল। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ক্ষমতায় আসার পর দেশের উন্নয়ন, জনগণের কল্যাণে কাজ করে এসেছেন। স্বাধীনতা বিরোধী, মানবতা বিরোধী, খুনি, সন্ত্রাসী ও জঙ্গীগোষ্ঠিকে প্রতিহত করতে সরকার কাজ করে যাচ্ছে। তিনি সকলকে সচেতনতান সাথে দেশ ও জনগণের কল্যাণে কাজ করার আহবান জানান। এ্যাপ্লায়ী এসোসিয়েসনের আয়োজনে সংগঠনের সভাপতি বুধহাটা ইউপি চেয়ারম্যান সহকারী অধ্যাপক মাহবুবুল হক ডাবলুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমপি রুহুল হক এসব কথা বলেন। বুধহাটা বাজার খেয়াঘাট চত্বরে অনুষ্ঠানে উপজেলা ভাইস চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্তীর সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখোন, কালিগঞ্জ উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক তারালী ইউপি চেয়ারম্যান এনামুল হোসেন ছোট, কুল্যা ইউপি চেয়ারম্যান ওমর ছাকি ফেরদৌস পলাশ ও এ্যাপ্লায়ী এসোসিয়েশনের যুগ্ম-সম্পাদক শিক্ষক হাসান ইকবাল মামুন। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে ছাত্রলীগের আয়োজনে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে স্থানীয় ও আমন্ত্রিত শিল্পীরা সঙ্গীত পরিবেশন করেন।
আশাশুনি প্রতিনিধি : আশাশুনিতে নবনিয়োগ প্রাপ্ত সহকারী শিক্ষকদের প্রাক প্রাথমিক প্রশিক্ষণ উদ্বোধন করা হয়েছে। রোববার উপজেলা রিসোর্স সেন্টারে ১৫ দিনের প্রশিক্ষণ অনুষ্ঠানে ৫+ ও ৪+ শিক্ষার্থীদের জন্য স্কুল ভীতি দূর করা, যোগ বিয়োগের প্রাথমিক ধারনা, খেলাধূলা, সংগীত, শিশুদের মানসিক ও শারীরিক বিকাশ, বিদ্যালয় সম্পর্কে ধারনা প্রদানসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হচ্ছে। প্রশিক্ষকের দায়িত্ব পালন করছেন, ইউআরসি ইন্সট্রাক্টর অপূর্ব মন্ডল ও সহকারী উপজেলা শিক্ষা অফিসার সোহাগ আলম। উদ্বোধনীতে প্রশিক্ষনার্থীদের মাঝে ব্যাগ, প্রশিক্ষনের উপকরন প্রদান করা হয় বলে সংশ্লিষ্ঠ অফিস সূত্রে জানাগেছে।