পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার ৫নম্বর ধাওয়া ইউনিয়নের ৯নম্বর ওয়ার্ডের পশারীবুুনিয়া গ্রামের বাসিন্দা, দৈনিক নয়া দিগন্তের পিরোজপুর জেলা প্রতিনিধি এবং ইকড়ি দারুলহুদা আলগায্যালি কামীল মাদ্রাসার শিক্ষক মো. দেলোয়ার হোসাইন (৫২) বুধবার (১৩ডিসেম্বর) সকাল সাড়ে দশটায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে....রাজেউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী,এক ছেলে,দুই মেয়ে এবং আত্মীয়স্বজন ও সুভাকাংখি রেখে গেছেন। বিকাল পৌঁণে পাঁচ টায় নিজ বাড়ি মসজিদ প্রাঙ্গনে নামাজে জানাজা শেষে মরহুমের লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান, ভাÐারিয়ায় কর্মরত সাংবাদিকবৃন্দ, মাদ্রাসার শিক্ষকবৃন্দ এবং পিরোজপুর প্রেসক্লাবের সভাপতি, সম্পাদক সহ সাংবাদিবৃন্দ।