ঠাকুরগাঁওয়ে রাস্তা পার হওয়ার সময় সুরাইয়া আক্তার নামের আট বছরের এক শিশুর মৃত্যু হয়েছ। বুধবার সকালে ঠাকুরগাঁও সদর উপজেলার ২৪ টিউবওয়েল এলাকায় রাস্তা পার হওয়ার সময় হানিফ কোচের ধাক্কায় এ ঘটনা ঘটে। নিহত সুরাইয়া আক্তার সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের বাসিন্দা বলে জানা যায়। পুলিশ জানায় সকালে শিশুটি মাদ্রাসা যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয় এ সময় রাস্তা পার হওয়ার সময় হানিফ কোচ ধাক্কা দিলে ঘটনা স্হলে মারা যায় শিশুটি। ঠাকুরগাঁও সদর থানার অফিসার ইনচার্জ এ বি এম ফিরোজ ওয়াহিদ বলেন শিশুটির মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয় এবং কোচ টিকে আটক করা হয়েছে।