সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে ও প্রার্থীদের দৌঁড় ঝাপ শেষে নিষ্পত্তি হলো আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহ-৪ আসনের (কালীগঞ্জ ও ঝিনাইদহ সদর আংশিক) তৃতীয় বারের নৌকার মাঝি হলেন বর্তমান সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার । ১৫ জন প্রার্থীর মধ্যে হেভিওয়েট ৪ প্রার্থীকে পিছনে ফেলে এ আসনে পুনরায় নৌকা প্রতিক পেলেন দুইবারের সংসদ সদস্য ও সাবেক উপজেলা চেয়ারম্যান আনোয়ারুল আজীম আনার ।মনোনয়ন প্রাপ্তির সংবাদে কালীগঞ্জ উপজেলা আওয়ামীলীগ ও এর সহযোগী সংগঠনগুলো শহরে তাৎক্ষনিক আনন্দ মিছিল বের করেন। মিছিলটি শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিন শেষে ভূষন রোডস্থ আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে এসে শেষ হয়। এরপর দলীয় কার্যালয়ে চলে মিষ্টি বিতরণ ও রং মাখামাখি ।এ সময় প্রতিবেদকে আওয়ামীলীগের একাধিক নেতা কর্মী জানান ,এমপি আনার কর্মী বান্ধব নেতা। যার কারনে এবারও আমরা তার মনোনয়নের ব্যাপারে শতভাগ আশাবাদী ছিলাম। এসময় নেতাকর্মীরা আওয়ামীলীগ দলীও সভানেত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানান।দলীয় প্রতিক পেয়ে সাংসদ ও কালীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি আনোয়ারুল আজীম আনার জানান, আমাকে তৃতীয় বারের মতো ঝিনাইদহ-৪ আসনের জন্য মনোনীত করায় ঝিনাইদহ-৪ আসনের পক্ষ থেকে আমার নেত্রী দেশরত্ন শেখ হাসিনাকে অনেক অনেক ধন্যবাদ জানায়। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে দেশবাসিকে আবারও নৌকা মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করার আহবান জানান তিনি। উল্লেখ্য ঝিনাইদহ ৪ আসনে নৌকা প্রতিকের প্রার্থী হওয়ার জন্য ১৫ জন প্রার্থী কেন্দ্র থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন। আনোয়ারুল আজিম আনার ১৯ নভেম্বর দলীয় নেতাকর্মীসহ রাজধানীর ধানমন্ডি কেন্দ্রীয় আওয়ামীলীগের কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন । এরপর ২৬ নভেম্বর রবিবার সারা বাংলাদেশের নৌকা প্রতিকের প্রার্থীদের নাম ঘোষনা করেন আওয়ামীলীগের সাধারন সম্পাদক ওবায়দুল কাদের । যেখানে ঝিনাইদহ-৪ আসনে পুনরায় আনোয়ারুল আজীম আনারকে দলীয় প্রতিকে মনোনিত করা হয়।