দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণেচ্ছু বিকল্পধারার মনোনয়ন মনোনয়ন ফরম বিক্রির শেষ দিন ২৫ নভেম্বর মোট ৯টি মনোনয়ন ফরম বিক্রি হয়েছে। এই নিয়ে ২২, ২৩, ২৪ ও ২৫ নভেম্বর মোট ২২টি মনোনয়ন ফরম বিক্রি হলো।২৫ নভেম্বর শনিবার বিকল্পধারার মহাসচিব মেজর (অব.) মেজর (অব.) আবদুল মান্নান এমপি ২৭৭ - লক্ষীপুর ৪ আসনে, প্রেসিডিয়াম সদস্য মাহী. বদরুদ্দোজা চৌধুরী এমপি ১৭১-মুন্সিগঞ্জ -১ আসনে, অধ্যাপক ডা. রফিকুল ইসলাম চৌধুরী ২২৪-সুনামগঞ্জ-১-এবং সাবেক এমপি মজহারুল হক শাহ চৌধুরী-২৭৯-চট্টগ্রাম-২ আসনে দলীয় মনোনয়ন ফরম কিনেছেন।এ ছাড়া শনিবার মনোনয়ন ফরম ক্রয়কারী অন্যান্যরা হলেন: ২৩৬-ফেনী-৩ আসনে বিকল্পধারার জ্যেষ্ঠ সহ-সভাপতি মো. মহসিন চৌধুরী, ১২১-বরিশাল-৩ আসনে বিকল্পধারার যুগ্ম মহাসচিব মো. এনায়েত কবির, ১৭৮-ঢাকা-৫ আসনে যুবধারার সাধারন সম্পাদক মোস্তফা সরোয়ার, ২০-রংপুর-২ হারুন -অর- রশিদ, ৮৭-যশোর-৩ মারুফ হাসান কাজল, ৩৩-গাইবান্ধা-৫ জাহাঙ্গীর আলম, ২৭৭-লক্ষীপুর-৪ আবু বক্কর সিদ্দিক, ৫৯- নাটোর-৩ মো. আনোয়ার হোসেন, ১১১-পটুয়াখালি-১- মো. সিদ্দিকুর রহমান খোরশেদ।উল্লেখ্য যে, গত ২২ নভেম্বর বুধবার সকাল ১০টা থেকে মধ্যবাড্ডার ট্রপিক্যাল মোল্লা টাওয়ারে অবস্থিত বিকল্পধারার কেন্দ্রীয় কার্যালয়ে মনোনয়ন ফরম বিক্রি শুরু হয় এবং ২৫ নভেম্বর শনিবার শেষ হয়।