সাতক্ষীরা-৩ (আশাশুনি-দেবহাটা ও কালীগঞ্জ আংশিক) আসনে আ'লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন মোট ৯ জন। কে হবেন নৌকার মাঝি তা আগামী ২৫-২৮ নভেম্বর দলীয়ভাবে ঘোষনা হবে বলে বিশ্বস্ত সূত্রে জানাগেছে।
বিভিন্ন সূত্রে জানাগেছে, যারা দলীয় কার্যালয় হতে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন তারা হলেন, সাবেক স্বাস্থ্যমন্ত্রী ডা. আ.ফ.ম রুহুল হক এমপি, আশাশুনি উপজেলা আ'লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আল. এবিএম মোস্তাকিম, নর্দান ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. আবু ইউসুফ মু. আব্দুল্লাহ, জেলা আ'লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক শেখ এজাজ আহম্মেদ স্বপন, সাবেক ছাত্রনেতা ও আশাশুনি উপজেলা কৃষকলীগের সভাপতি এনএমবি রাশেদ সরোয়ার শেলী, আ'লীগ নেতা আফসার আলী, মু. রফিকুল ইসলাম, দেবহাটা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এড. গোলাম মোস্তফা ও ছাত্রলীগ নেতা খালিদ হাসান নয়ন। #
আশাশুনি প্রতিনিধি : আশাশুনির বুধহাটা ইউনিয়নের নওয়াপাড়ায় আহালে হাদীছ আন্দোলন বাংলাদেশ'র শাখা কমিটি পুনঃ গঠন করা হয়েছে। শুক্রবার বাদ জুম্মা নওয়াপাড়া আহলে হাদীছ জামে মসজিদে অনু্ষ্ঠিত সভায় জামে মসজিদ (নতুন) কমিটির সভাপতি আল. হাবিবুর রহমান গাজীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে আলোচনা রাখেন, আহলে হাদীছ আন্দোলন আশাশুনি উপজেলা সভাপতি আল. অধ্যাপক মাওঃ হাবিবুল্লাহ বাহার। সভায় সর্বসম্মতিক্রমে আল. হাবিবুর রহমানকে সভাপতি, মেজবাহ উদ্দীন সরদারকে সহ-সভাপতি, আল. আব্দুল কুদ্দুছ গাজীকে সম্পাদক, সিরাজুল ইসলাম সরদারকে অর্থ সম্পাদক, আব্দস ছালাম সরদারকে সাংগঠনিক সম্পাদক, নাজিম উদ্দিন সরদারকে প্রচার সম্পাদক, মিজানুর রহমান গাজীকে সাহিত্য ও পাঠাগার সম্পাদক, ছবেদ আলী গাজীকে যুব সম্পাদক, জাকির হোসেনকে দপ্তর সম্পাদক ও রফি উদ্দীন গাজীকে সমাজ কল্যাণ সম্পাদক করে কমিটি গঠন করা হয়।
আশাশুনি প্রতিনিধি : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা-০৩ আসন থেকে বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট বিএনএফ'র দলীয় মনোনয়নপত্র ক্রয় ও জমা দিলেন উদীয়মান বাংলাদেশ কর্তৃক সম্মাননা পদক পাওয়া আশাশুনি উপজেলার দরগাহপুর ইউনিয়নের খরিয়াটি গ্রামের আশেক আলী গাজীর পুত্র মু. আওছাফুর রহমান। শুক্রবার দুপুরে বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ বাশিকপ ভবন বিএনএফ'র কেন্দ্রীয় দলীয় কার্যালয় থেকে দলীয় মনোনয়নপত্র ক্রয় ও জমা দেন উদীয়মান যুব নেতা আওছাফুর রহমান। তিনি সংসদীয় আসন ১০৭, সাতক্ষীরা-৩ আসনের সকলের কাছে দোয়া প্রার্থনা করেছেন।