খুলনা জেলার বটিয়াঘাটা থানার ১ নং জলমা ইউনিয়নের রাজবাঁধ গ্রামে চলছে সিয়াম আবাসিক প্রকল্পের অবৈধ রমরমা ব্যবসা। বিশ্বস্ত সূত্রে জানা যায় যে সিয়াম আবাসিক প্রকল্পের সত্বধীকারী,আশিকুজ্জামান আশিক একজন চিন্হিত ভূমিদস্যু এবং জাল জালিয়াতি চক্রের সক্রিয় সদস্য। তিনি এবং গুপ্তমারী গ্রামের জৈনক প্রশান্ত কুমার রায়ের যোগসাজশে মাধ্যমে একটি ভূয়া আমমোক্তার নামা দলিল সৃষ্টি করে বটিয়াঘাটার ছয়ঘরিয়া গ্রামের নারায়ণ চন্দ্র বিশ্বাস এর পূত্র মনোজ কুমার বিশ্বাস এর নামীয় নিন্ম তফসিল ভূক্ত সম্পত্তি প্রতারনার মাধ্যমে সাধারণ ক্রেতাদের নিকট প্লট আকারে বিক্রয় করে চলেছে। প্রকৃতপক্ষে মনোজ কুমার বিশ্বাস বলে কোনো ব্যক্তির অস্তিত্ব নেই। তিনি একজন ভারতীয় নাগরিক এবং তার নামীয় সকল সম্পত্তি আদালত কতৃক বাজেয়াপ্ত ঘোষণা করা হয়েছে। বিজ্ঞ যুগ্ম জেলা জজ দ্বিতীয় আদালত, খুলনা কতৃক দেওয়ানী ১৩০/২০১৭ মোকদ্দমায় ৩/৭/২০১৮ খ্রীঃ তারিখের ৫৮ নং আদেশ তাকে ভারতীয় নাগরিক হিসেবে প্রমান করা হয়। প্রশান্ত কুমার রায় উক্ত আদেশের বিরুদ্ধে জেলা জজ আদালতে ৮২/২০১৮ নং রিভিশন মামলা দায়ের করেন গত ১৩/৮/২৩ তারিখে উক্ত রিভিশন মামলাটি খারিজ হয়ে যায় এবং যুগ্ম জেলা জজ দ্বিতীয় আদালত মামলাটি বহল রাখেন। বিষয় টি গোপন রেখে সিয়াম আবাসিক প্রকল্প উক্ত সম্পত্তি অবৈধ ভাবে প্লট আকারে সম্পত্তি বিক্রি করে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে। মনোজ কুমার বিশ্বাস এস এ ০৮ নং খতিয়ানের রেকর্ডীয় ও মালিক অনন্ত বিশ্বাসের ওয়ারেশ হিসাবে দেখানো হয়েছে। দলিল বুনিয়াদে এবং এস, এ- ০৮ নং খতিয়ান মোতাবেক অনন্ত বিশ্বাসের ৫.৮০ একর সম্পত্তির মালিক। অথচ বি, আর, এস- ৩৮৩ নং খতিয়ানে উক্ত সম্পত্তি রেকর্ড হয়েছে ৮.০৪ একর যা সম্পূর্ণ ভৈতিক এবং অস্বাভাবিক। অবৈধভাবে অর্থ এবং প্রভাব খাটিয়ে এই অতিরিক্ত সম্পত্তির বি, আর, এস ৩৮৩ নং খতিয়ানে রেকর্ড করা হয়েছে। তাছাড়া উক্ত সম্পত্তি প্রকৃত পক্ষে ১/১ খতিয়ান ভক্ত। যার প্রকৃত মালিক নিশিকান্ত মন্ডল সাং। খ তফসীল ভূক্ত। উক্ত সম্পত্তির অপির্ত সম্পত্তি প্রত্যপূর্ন ট্রাইবুনাল,খুলনা আদালতের ৪৪১৭/১৩ নং মামলার রায় ডিগ্রি মোতাবেক অবমুক্ত করা হয় এবং মিস-৪২৫৭(ix-i) ২০১৮ - ১৯ মোতাবেক ২৪৮১ নং খতিয়ানে নাম পত্তন করা হয় এবং কর, খাজনা, দাখিলা প্রদান করা হয়। উক্ত নাম পত্তনের বিরুদ্ধে অস্তিত্ব বিহীন মনোজ কুমার বিশ্বাসের নামীয় জাল আমমোক্তার নামা সৃষ্টিকারী প্রশান্ত কুমার রায় ১৫০ ধারা আনায়ন পূর্বক উক্ত সম্পত্তি ১/১ খতিয়ান পূনরবহল করেন। সে মোতাবেক ১/১ খতিয়ান ভুক্ত সম্পত্তিতেই সঙ্গনে উক্ত জালিয়াতি চক্র ভূমিদস্যুগন ১/১ খতিয়ান ভূক্ত সম্পত্তি জালিয়াতির মাধ্যমে বিক্রয় পূর্বক অর্থ হাতিয়ে নিচ্ছে। উক্ত ১/১ খতিয়ান ভূক্ত সম্পত্তি পূনরায় অবমুক্ত করার জন্য এখন ও পর্যন্ত অতিরিক্ত বিভাগীয় কমিশনার ( রাজস্ব) আদালতে ১১২/২২ মিস আপিল মামলা চলমান রয়েছে। জমির তফসিল জেলা, খুলনা, উপজেলা বটিয়াঘাটা, মৌজা, রাজবাঁধ, জে, এল, নং- ০২ সি এস খতিয়ান নং ২৯ এবং ১৭৩/২ এস এ খতিয়ান নং ৫৪ থেকে উদ্ভুদ্ধ ১/১ বি আর এস খতিয়ান নং ১/১ খতিয়ান তৎপরে ২৪৮১ সি এস ও এস এ দাগ নং ৫৬৪,৫৬৫,৫৬৬, ও ৫৬৫/৫৭৯ আর এস দাগ নং ২৩৬১