প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১৫, ২০২৬, ৪:২৭ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ৭, ২০২৩, ৩:১৬ অপরাহ্ণ
খুলনার পাইকগাছায় পুকুরে ডুবে শিশু’র মৃত্যু

খুলনার পাইকগাছায় পুকুরে ডুবে শিশু কন্যার মৃত্যু হয়েছে। সে উপজেলার গদাইপুর ইউনিয়নের চরমলই গ্রামের নুর ইসলাম গাজীর মেয়ে নুরজাহান (৪)। বৃহষ্পতিবা সকাল ১০ টায় এ ঘটনা ঘটে। এলাকাবাসি জানা যায়, বৃহষ্পতিবার(৫অক্টোবর) সকালে নুর ইসলাম গাজীর স্ত্রী শিশুটিকে নানির কাছে রেখে নার্সরীতে কাজ করতে যায়। এ সময় খেলা করতে করতে কোন এক সময় সে পুকুরে পড়ে যায়। সকাল দশটার দিকে বাড়ির পাশে একটি ছেলে শিশু নুরজাহানের পুকুরে ভাসতে দেখে চিৎকার দেয়। এলাকার লোকজন শিশুটিকে উদ্ধার করে পাইকগাছা হাসপাতালে আনলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করে।
Design by: insafit.com.bd