সাইবার নিরাপত্তা আইন পাস হওয়ায় কঠিন চ্যালেন্সে পড়বে সাংবাদিকতা। বাংলাদেশে সংবাদমাধ্যমের স্বাধীনতার প্রশ্নে গত কয়েক বছর ধরেই বেশ সমালোচনা চলছে। এই সমালোচনা দেশের গন্ডি পেরিয়ে আন্তর্জাতিক মহলেও এখন আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে। এর বড় কারণ হচ্ছে, বাংলাদেশে গত কয়েক বছরে অনেক সাংবাদিকের বিরুদ্ধে মামলা হয়েছে এবং বেশ কয়েকজন গ্রেফতারও হয়েছেন। এ আলোচনা সাইবার নিরাপত্তা আইন পাস হওয়ায় আরো কয়েক গুন বেড়েছে। সমালোচনা দিনকে দিন আরো প্রবল হচ্ছে। এ আইন পাস হওয়ায় সংবাদমাধ্যমের স্বাধীনতা নিয়ে সমালোচনা নতুনভাবে সামনে এসেছে। এ আইনে সংবাদমাধ্যমের স্বাধীনতার বিষয়টি 'ইমেজ ক্ষতিগ্রস্ত' করছে? আমি মনে করি সাইবার নিরাপত্তা আইন থাকুক কিন্তু সাংবাদিকদের বিরুদ্ধে যে ধারাগুলি যায় সে ধারাগুলি সংশোধন করার প্রয়োজন। যাতে স্বাধীন সাংবাদিকতা বাধাগ্রস্থ না হয়।বাংলাদেশ এখন স্মাট বাংলাদেশ। বর্তমানে সাংবাদিকতার মান স্মাট হওয়ার প্রয়োজন। আইন কানুন ও স্মাট হওয়ার প্রয়োজন। যেন স্বাধীন সাংবাদিকতা বিকাশিত হয়। বর্মমান সরকার ঘোষনা করেছেন স্মার্ট বাংলাদেশের। আর স্মার্ট বাংলাদেশ গড়তে হলে অবশ্যই স্বাধীন সাংবাদিকতার প্রয়োজন। স্মার্ট সাংবাদিকতার যুগে শুধু নতুন তথ্য খুঁজে আনলেই চলছে না, মানুষ নতুন নতুন বিষয় দেখতে চাচ্ছে। অর্থাৎ লেখা সংবাদের থেকে মানুষ দেখতে বেশি পছন্দ করছে। আর এ কারণেই বদলে যাচ্ছে প্রিন্ট পত্রিকা ও সংবাদ ওয়েবসাইটগুলো। প্রিন্ট পত্রিকাগুলোর প্রথম পাতা থেকে শুরু করে বেশ কিছু পাতায় এখন নিয়মিত দেখা যাচ্ছে ‘কিউআর কোড’, যেখানে লিখিতি সংবাদটির সঙ্গে সংশ্লিষ্ট একটি ভিডিও তৈরি করে দেওয়া হচ্ছে পাঠকদের জন্য। ওয়েবসাইটগুলোতে যেখানে শুধু ফটোগ্যালারি ছিল, সেই স্থানটি দখল করে নিয়েছে ভিডিও গ্যালারি। অনলাইন সংবাদে যেখানে বেশি বেশি ছবি ব্যবহার করে উপস্থাপন করা হতো, তার বদলে বর্তমানে ভিডিও ও সোশ্যাল মিডিয়া পোস্ট এমবেড করে সাজানো হচ্ছে সংবাদ। পাঠকের সঙ্গে আরও বেশি মিথষ্ক্রিয়ায় এগিয়ে চলছে গণমাধ্যমগুলো।
তাহলে কেন এত আইন । সাংবাদিকদের স্বাধীনতা কেন হরন করা হচ্ছে। রাষ্ট্রের একজন সচেতন নাগরিক হিসেবে আমাদের প্রত্যেকের অধিকার রয়েছে । সে ক্ষেত্রে রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হিসাবে সাংবাদিকদের অধিকার অনেক বেশী রয়েছে। গণতান্ত্রিক শাসনব্যবস্থায় গণমাধ্যম তাৎপর্যপূর্ণ ভূমিকা পালন করা । সংবাদ মাধ্যম গণমাধ্যমেরই গুরুত্বপূর্ণ একটি অংশ। রাষ্ট্র তথা প্রজাতন্ত্রের সুশাসন নিশ্চিত করতে সংবাদ মাধ্যম পাহারাদারের ভূমিকা পালন করে । রাষ্ট্রের কল্যাণমূলক ও জনগুরুত্বপূর্ণ সর্বোপরি সুশাসন যেমন সংবাদ মাধ্যমে উঠে আসে ঠিক তেননি সংবাদ মাধ্যম সরকারের গঠনমূলক সমালোচনা করে রাষ্ট্রকে উন্নয়নের দিকে ধাবিত করে। ফলে সাংবাদিকদের মান সন্মান নষ্ট করে এমন আইন করা রাষ্ট্র ও সমাজের জন্য অত্যন্ত ক্ষতিকর। এখন আমরা স্মাট যুগে রয়েছি ফলে সাংবাদিকদের জন্য আইন কানুন ও স্মাট হওয়ার প্রয়োজন। শুধু মনগড়া আইন দিয়ে সাংবাদিকতার মান ঠিক রাখা যাবে না। ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট (ডিএসএ) পরিবর্তন করে জাতীয় সংসদে 'সাইবার নিরাপত্তা আইন' নামে নতুন যে আইন পাশ হয়েছে, সেখানে পুলিশকে বিনা পরোয়ানায় তল্লাশি ও গ্রেফতারের ক্ষমতা দেয়া হয়েছে। ফলে নতুন এই আইনের মাধ্যমেও মানবাধিকার লঙ্ঘনের সুযোগ রয়ে গেছে বলে মনে করেন পর্যবেক্ষকরা। একই সাথে এ আইনের মাধ্যমে ডিজিটাল মাধ্যম থেকে তথ্য-উপাত্ত অপসারণ বা ব্লক করার জন্য পদক্ষেপ নেয়ার ক্ষমতাও দেয়া হয়েছে আইন প্রয়োগকারী সংস্থাকে। বিশ্লেষকরা বলছেন, আইনটি সংশোধন করে গ্রহণযোগ্য করার জন্য কয়েক মাস সময় ব্যয় করা হলেও খুব বেশি পরিবর্তন আসেনি বরং ভীতি সৃষ্টির মতো ধারাগুলো আইনে রয়েই গেছে।
কয়েকটি বিষয়ে সাজার ক্ষেত্রে পরিবর্তন এলেও নতুন আইনেও নিবর্তনমূলক উপাদানগুলো রয়েই গেছে। তারা মনে করেন আবারও সাংবাদিক নির্যাতন এবং সংবাদমাধ্যমের স্বাধীনতা হরণের হাতিয়ার হিসেবে পরিণত হবে। বিনা পরোয়ানায় গ্রেপ্তার, সর্বোচ্চ শাস্তি কোটি টাকা জরিমানা এবং ১৪ বছরের কারাদন্ডের বিধান।পুলিশের ইন্সপেক্টর পদমর্যাদার কর্মকর্তার হাতে ক্ষমতা । তাহলে কি স্বাধীন সাংবাদিকতা থাকবে? সংবিধানের ৩৯। (১) ধারায় বলা আছে, চিন্তা ও বিবেকের স্বাধীনতার নিশ্চয়তা প্রদান করা হইল (২) রাষ্ট্রের নিরাপত্তা, বিদেশী রাষ্ট্রসমূহের সহিত বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, জনশৃঙ্খলা, শালীনতা ও নৈতিকতার স্বার্থে কিংবা আদালত অবমাননা, মানহানি বা অপরাধ সংগঠনের প্ররোচনা সম্পর্কে আইনের দ্বারা আরোপিত যুক্তিসঙ্গত বাধা-নিষেধ সাপেক্ষে
(ক) প্রত্যেক নাগরিকের বাক ও ভাব প্রকাশের স্বাধীনতার অধিকারের, এবং
(খ) সংবাদপত্রের স্বাধীনতার নিশ্চয়তা প্রদান করা হইল।
এখন আমার প্রশ্ন তাহলে সংবাদপত্রের মতপ্রকাশের বিরুদ্ধে সাইবার নিরাপত্তা আইন কী করে প্রয়োগ করা যায়? এছাড়া সংবিধানের ৩৯ অনুচ্ছেদের ২ ধারার ''ক" ও ''খ" উপধারার স্পষ্ট লংঘন বলে প্রতীয়মান হয়। সংবিধানের ২৬ অনুচ্ছেদে বলা আছে, ''মৌলিক অধিকারের সহিত অসামঞ্জস্য আইন বাতিল হইবে"। দেশের সংবিধান রক্ষা করার দায়িত্ব এবং সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক কোনো বিষয়ে সৃষ্টি হলে তা, দেখার কথা আদালতের। সংবিধান সে দায়িত্ব আদালতকে প্রদান করেছে। ইতিপূর্বে বাংলাদেশের বেশ কিছু বিষয়ে আদালতকে পদক্ষেপ নিতে দেখা গেছে। পঞ্চম সংশোধনীর সংক্রান্ত বিষয়গুলোতে আদালত ভূমিকা পালন করেছে। আদালতের উচিত, মত প্রকাশের স্বাধীনতার ক্ষেত্রে এমনই কিছু সুস্পষ্ট দিক নির্দেশনা তৈরি করা। তথ্য ও যোগাযোগ প্রযুক্তির বিপুল সম্প্রসারণের এই যুগে সাইবার অপরাধ নিয়ন্ত্রণে আইন ও বিধিবিধানের প্রয়োজনীয়তা আমরা অস্বীকার করি না। তবে কোন জাতি বা গোষ্টিকে ক্ষতি করে নয়। বলার অপেক্ষা রাখে না সংবাদপত্রের স্বাধীনতা ও আদালত অবমাননার বিষয় দুটো বেশ স্পর্শকাতর। পেশাগত দায়িত্ব পালনের ক্ষেত্রে সাংবাদিকরা বিশেষভাবে স্মরণে রাখেন। স্বাধীনতারও একটা সীমাবদ্ধতা রয়েছে। স্বাধীনতার অর্থ এই নয় যে, যা ইচ্ছে তা করা বা লেখা। এরও কিছু নিয়ম রয়েছে তবে কেন সাংবাদিকদের আইনের বেড়াজালে আটকাতে হবে ? জাতির পিতা বঙ্গবন্ধু সাংবাদিকদের মর্যাদা দিয়েছেন। ১৯৪৬ সালের জানুয়ারি মাসে তাঁরা শহীদ সোহরাওয়ার্দীর অর্থানুকূল্যে দৈনিক ইত্তেহাদ প্রকাশ করেন। এই পত্রিকার সম্পাদক ছিলেন আবুল মনসুর আহমেদ। পত্রিকাটি সেই সময়ে সম্পূর্ণ নতুন আঙ্গিকে একটি আধুনিক পত্রিকা হিসেবে সবার দৃষ্টি আকর্ষণ করে। পত্রিকা বিক্রয়ের কাজে শেখ মুজিব নিজে পরিশ্রম করেন। পত্রিকার ভালোমন্দ এবং ব্যবস্থাপনার কাজেও তিনি একজন দায়িত্বশীল পরামর্শকের ভূমিকা পালন করেছিলেন। পাকিস্তান হবার পরও পত্রিকাটি কলকাতা থেকে প্রকাশ হত। শেখ মুজিব পত্রিকার ঢাকা অফিসে সার্কুলেশন ম্যনেজার হিসেবে কাজ করেছেন এবং পূর্ববাংলায় এজেন্ট নিয়োগ করে এর ব্যাপক প্রচারের কাজ করেছেন। একসময় কলকাতা থেকে প্রকাশিত বলে এই পত্রিকার পূর্ববাংলায় প্রচার নিষিদ্ধ করে দেয় খাজা নজিমউদ্দিনের সরকার। ১৯৪৯ সালে আওয়ামী মুসলিম লীগ প্রতিষ্ঠিত হলে দলের মুখপত্র হিসেবে সাপ্তাহিক ইত্তেফাক প্রকাশিত হয়। মওলানা ভাসানী ছিলেন সম্পাদক, ইয়ার মোহাম্মদ খান ছিলেন প্রকাশক, কিন্তু পত্রিকা পরিচালনার সকল দায়িত্ব পালন করতেন তফাজ্জল হোসেন (মানিক মিয়া)। পত্রিকার অর্থসাহায্য করতেন হোসেন শহীদ সোহরাওয়ার্দী। দলীয় কর্মীদের সঙ্গে নিয়ে শেখ মুজিব এই পত্রিকা বিক্রির কাজও করেছেন ঢাকায়। ১৯৬৯ সালে আইয়ুববিরোধী আন্দোলনের সময় এদেশের পত্রিকাগুলো একটি সাহসী ভূমিকা পালন করেছিল। বিশেষ করে শেখ মুজিবের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে যে আগরতলা ষড়যন্ত্র মামলা শুরু হয় তার শুনানি-পর্বের কোর্ট-রিপোর্টিং ধারাবাহিকভাবে দৈনিক পত্রিকাগুলোয় ছাপা হত। শেখ মুজিবের ঐতিহাসিক ৭ই মার্চ ভাষণের পর থেকে বাঙালির স্বাধীনসত্তা প্রতিষ্ঠা ও বাংলাদেশের স্বাধীনতার প্রশ্নে আর কোনো প্রশ্ন তখন কেউ তোলেনি। সমগ্র জাতি হয়েছিল একাত্ম। দৈনিক সংবাদপত্রগুলোয় শেখ মুজিবই ছিলেন অবিসংবাদিত নেতা, তাঁর নেতৃত্বই ছিল গ্রহণযোগ্য। মওলানা ভাসানীসহ অন্যান্য রাজনৈতিক নেতা শেখ মুজিবকে পূর্ণ সমর্থনদান করেছিলেন। ২৫ মার্চ রাতের পর ১৫ ডিসেম্বর পর্যন্ত পত্রিকাগুলো পাক-সামরিক বাহিনীর নির্দেশনা মেনে প্রকাশ হত। ওই সময় দৈনিক ইত্তেফাক ও দৈনিক সংবাদ আগুনে পুড়িয়ে দেয়া হয়। এ পত্রিকাদুটি দীর্ঘ নয়মাস প্রকাশনা বন্ধ রেখেছিল। ১৬ ডিসেম্বর পাকিস্তানি সৈন্যদের আত্মসমর্পণ ও মুক্তিযোদ্ধাদের বিজয়ের সংবাদ নিয়ে আবার তারা আগের মত সাহসী ভূমিকা পালন করে। ১০ জানুয়ারি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তনকে ‘ঐ মহামানব আসে’ হিসেবে পত্রিকাগুলো আখ্যায়িত করে। শেখ মুজিব বাঙালি জাতির পিতার মর্যাদায় সংবাদপত্রে স্থান করে নিলেন। শেখ মুজিবের জনপ্রিয়তা দেশ ছাড়িয়ে সারাবিশ্বে প্রতিষ্ঠিত। তাঁর নেতৃত্বের কারিশমা বিশ্বনেতার সম্মানে অধিষ্ঠিত। তিনি সাংবাদিকদের সরকারি চাকরি দিয়েছিলেন। সাংবাদিকদের সঙ্গে শেখ মুজিবের একটা হৃদ্যতার সম্পর্ক ছিল। তিনি সাংবাদিকদের স্বাধীনচেতা হিসেবে দেখতে চাইতেন, কিন্তু পাশাপাশি দেশ ও জাতির স্বার্থকে বড় করে দেখার পরামর্শ দিতেন। তাদের বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষভাবে গঠনমূলক সমালোচনা করার আহ্বান জানাতেন। তিনি সংবাদপত্রশিল্পকে অত্যন্ত মর্যাদার আসন দিয়েছেন। সংবাদপত্র-সাংবাদিক ও শেখ মুজিব একটি সুতোয় গাঁথা অতিঘনিষ্ট সম্পর্ক বাঙালি জাতির মুক্তির ইতিহাসে একটি উল্লেখযোগ্য অধ্যায় হয়ে আছে। তাহলে কেন আওয়ামীলীগ সরকার ক্ষমতায় থাকতে সাংবাদিকরা স্বাধীনতা হারাবে? বাংলাদেশে সংবাদমাধ্যমের স্বাধীনতার প্রশ্নে গত কয়েক বছর ধরেই বেশ সমালোচনা চলছে।
আওরঙ্গজেব কামাল
লেখক ও গবেষক