বর্তমান রাজনীতি ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচ নিয়ে বিপাকে জনসাধারন। একদিকে ভয় অপর দিয়ে দ্রব্রমুল্য লাগামহীন।সেটা কোথায় দাড়ায় এ বিষযে দিশেহারা সাধারন জনগন।আসন্ন জাতীয় সংসদ নির্বাচ নিয়ে সেটা ক্রমেই আলোচিত হয়ে উঠছে। আসন্ন জাতীয় নির্বাচন ঘিরে রাজনৈতিক তৎপরতা ক্রমেই বেড়ে চলেছে। একদিকে ক্ষমতাসীন দল এবং তাদের সমমনা দলগুলো নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছে, অন্যদিকে বিরোধী দলগুলো নির্বাচন সামনে রেখে আরও জোরালো আন্দোলন শুরু করার ইঙ্গিত দিচ্ছে । সংবিধান অনুযায়ী বর্তমান সরকারের অধীনেই নির্বাচনের ব্যাপারে ক্ষমতাসীন আওয়ামী লীগ বদ্ধপরিকর হলেও বিরোধী দলগুলো নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন চাইছে । এছাড়া নির্বাচন সামনে রেখে রাজনৈতিক জোটগুলোর হিসাব-নিকাশও এর মধ্যেই শুরু হয়ে গেছে। ছোট ছোট দলগুলি সমীকরন মিলাতে চেষ্টা করছে। সরকারি দল আওয়ামী লীগ ১৪ দলীয় জোটকে চাঙা করতে কাজ করছে। অপরদিকে মাঠের বিরোধী দল বিএনপি জোট গঠন নিয়ে এখন ব্যস্ত সময় পার করছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সারা বছর গুরুত্ব না থাকলেও নির্বাচনের আগে নামসর্বস্ব ছোট দলগুলোকে কাছে টানে বড় দুদল। ভোটের মাঠে অস্তিত্ব নেই, এমন দল নিয়েও নতুন জোট গড়ছে। এ ধরনের জোট বাস্তবে কতটা ভূমিকা পালন করবে তা সময়ই বলে দেবে। এদিকে
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের বক্তব্য সংবিধানে অনির্বাচিত তদারকি সরকার বলে কোন অস্তিত্ব নেই। কাজেই নির্বাচিত সরকারের অধীনেই সবাইকে অংশ নিতে হবে। কিন্তু বিএনপি ও তার সমমনা দলগুলো তদারকি সরকার না পেয়ে ২০১৪ এবং ২০১৯-এর জাতীয় সংসদ নির্বাচন বয়কট করে। ক্ষমতায় আসে আওয়ামী লীগ আর বিরোধীদলের আসন গ্রহণ করে জেনারেল এরশাদের প্রাক্তন শাসকদল জাতীয় পার্টি। আওয়ামী লীগের মনোভাব আঁচ করতে পেরে বিএনপি তার জোট নিয়ে সারাদেশে জোরালো আন্দোলন চালিয়ে যাচ্ছে। ইতিমধ্যে ভাংচুর গাড়ীতে অগ্নিসংযোগ ,মামলা ও হামলা হয়েছে। এছাড়া চলমান একদফার যুগপৎ আন্দোলন আরও জোরালো করতে নানামুখী তৎপরতা চালাচ্ছে বিএনপি। লক্ষ্য, সরকারবিরোধী সব দলকে নিয়ে একযোগে একটি কঠোর আন্দোলন গড়ে তোলা। দলটির নেতারা মনে করছেন, নির্বাচন যত এগিয়ে আসবে, সরকারের মনোভাব তত কঠোর হবে। এমন পরিস্থিতিতে রাজপথের আন্দোলন জোরদারে সরকারবিরোধী দলগুলোকে দ্রুত সময়ের মধ্যে একত্রিত করতে চাইছে বিএনপির হাইকমান্ড। সরকার পতনের আন্দোলনে বিএনপিসহ ৩৬ রাজনৈতিক দল। এসব দলের মধ্যে অধিকাংশ বিএনপির সমমনা দল। যুক্ত হয়েছে গণতন্ত্র মঞ্চ, ১২ দলীয় জোট, জাতীয়তাবাদী সমমনা জোট ও গণতান্ত্রিক বাম ঐক্য। যেটা ইতমধ্যে সকলে লক্ষ করেছেন। সেই ভাবনা থেকেই সরকারবিরোধী বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে যোগাযোগ করছে বিএনপি। দলটির শীর্ষ নেতাদের বক্তৃতায়ও এর ইঙ্গিত মিলেছে। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সম্প্রতি বলেছেন, যারা যুগপৎ আন্দোলন করছে বা যুগপৎ আন্দোলনের বাইরে সব রাজনৈতিক দল আজ এক হয়ে গেছে। কমিউনিস্ট পার্টি (সিপিবি) বলছে, এ সরকারের অধীনে কখনো সুষ্ঠু নির্বাচন হবে না; চরমোনাইর পীর, এমনকি অন্য রাজনৈতিক দলগুলোও একই কথা বলেছে। তাদের মতে, এবার অবশ্যই জনগণের ভোটে নির্বাচন হতে হবে। এই সরকার ক্ষমতায় থাকলে জনগণ ভোট দিতে পারবে না। সুতরাং, একদফার আন্দোলনে শুধু রাজনৈতিক দল নয়, সব শ্রেণি-পেশার মানুষকে রাস্তায় নেমে সোচ্চার হতে হবে। এদিকে আওয়ামীলীগ চায় বর্তমান সরকারের অধিনে নির্বাচন হবে। নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার দাবিতে বিরোধী দলগুলো এক দফা আন্দোলন শুরু করলেও আওয়ামী লীগ সংবিধান অনুযায়ী বর্তমান প্রধানমন্ত্রীর অধীনে নির্বাচন আয়োজনের বিষয়ে অনড়। দলীয় সূত্রের দাবি, যেহেতু বিএনপি এবং অন্যান্য দল এক দফার দাবিতে আন্দোলনে নেমেছে তাই আওয়ামী লীগের এখন পিছু হটার মানে হলো বিরোধীদের কাছে পরাজিত হওয়া। এ চিন্তা থেকে নিজস্ব পরিকল্পনা নিয়ে নির্বাচনের দিকে এগোচ্ছে ক্ষমতাসীন দল। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশে আগামী সাধারণ নির্বাচন গণতন্ত্র ও জনগণের ভোটাধিকার সমুন্নত রেখে অবাধ ও সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হবে। বর্তমান সরকারের অধীনে এই নির্বাচন হবে। কাতার ইকোনমিক ফোরামে (কিউইএফ) ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে কথোপকথন’ শীর্ষক এক অধিবেশনে প্রধানমন্ত্রী এ কথা বলেন। সে সময় অধিবেশনে প্রধানমন্ত্রী বলেন, ‘আমাদের সরকারের অধীনে অবশ্যই নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে।‘জনগণই ঠিক করবে, কে দেশ চালাবে। এটা জনগণের ক্ষমতা। তাই আমি জনগণের ক্ষমতা নিশ্চিত করতে চাই। আমি জনগণকে ক্ষমতায়িত করতে চাই, যাতে তারা তাদের সরকার বেছে নিতে পারে।কিছু দলের নির্বাচনে অংশ নিতে না চাওয়ার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘তারা কীভাবে অংশগ্রহণ করবে? কারণ, তাদের আমলে দেশ অনেক ক্ষতিগ্রস্ত হয়েছিল। আমাদের জনগণ ক্ষতিগ্রস্ত হয়েছিল এবং সে সময় (বিএনপির শাসনামলে) সন্ত্রাস, দুর্নীতি, স্বজনপ্রীতি, শোষণ ছিল সর্বত্র। জনগণের কথা তাদের মাথায় থাকত না।’ প্রধানমন্ত্রী বলেন, ‘তখন আমাদের জনগণের জন্য একদিন একবেলা খাবার পাওয়া খুবই কঠিন ছিল। এটাই ছিল তাদের আমলের অবস্থা। এছাড়া আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নিয়ে বিদেশী চাপ কিছুটা থাকলেও বিদেশিদের এই চাপ আমলে নিচ্ছেন না প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। তিনি বলেন, এমন কোনো চাপ নেই, যেটা শেখ হাসিনাকে দিতে পারে। এটা মাথায় রাখতে হবে। তিনি মন্তব্য করেন, বিদেশিদের যে চাপই আসুক না কেন, জনগণের স্বার্থে যা করা দরকার, সরকার সেটাই করবে। অপরদিকে আগামী নির্বাচন সামনে রেখে বৃহত্তর আন্দোলন গড়ে তোলার পাশাপাশি কূটনৈতিক তৎপরতা জোরদার করার চেষ্টায় রয়েছে বিএনপি। গত ২৪ মে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন ভিসানীতি প্রকাশ করে সতর্কবার্তা দেন- ভোটে কেউ প্রতিবন্ধকতা সৃষ্টি করলে তার বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞা দেওয়া হবে।
অন্যদিকে অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের বিষয়ে আন্তজার্তিক মহলের তৎপরতা এবং সরকারের বিরুদ্ধে গণতন্ত্রহীনতার অভিযোগে অনেকটাই বেকায়দায় পড়ে ক্ষমতাসীন আওয়ামী লীগ। এগুলোকে কাজে লাগিয়ে দাবি আদায়ে সরকারের ওপর আরও চাপ তৈরি করতে কূটনৈতিক তৎপরতাকে গুরুত্ব দিচ্ছে বিএনপি। কিন্ত আমি মনে করি কোন লাভ হয়নি । বিশেজ্ঞরা মনে করেন,এভাবে যদি চলতে থাকে তাহলে দেশে সংঘাত আরো বাড়তে পারে। এ অবস্থায় থাকলে আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে ক্ষতি হবে জান ও মালের। এদিকে আগামী বছরের জানুয়ারির প্রথম সপ্তাহে সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) মো. আনিছুর রহমান।তিনি বলেন, 'তবে আমরা এখনো ভোটগ্রহণের কোনো তারিখ ঠিক করিনি।বলা যায়, ২০২৪ সালের গোড়ার দিকে, জানুয়ারির প্রথম সপ্তাহে সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। তাহলে তো নির্বাচনের আর সময়ও বেশী নেই। অপরদিকে সরকারের পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, ‘দেশে সংবিধান আইন অনুযায়ী নির্বাচন হবে। কেউ বাধাগ্রস্ত করতে পারবে না। পাঁচ বছর পরপর নির্বাচন না হলে সরকারের বৈধতা থাকে না। নির্বাচন হবে এ নিয়ে কোন সন্দেহ নেই। আমরা সবার কথা শুনবো কিন্তু কাজ করবো সংবিধান অনুযায়ী। সরকার নির্বাচন আয়োজন করে না। নির্বাচন কমিশনার নির্বাচনের আয়োজন করে। বাংলাদেশের সংবিধানে শুরু থেকে ক্ষমতাসীন সরকারের অধীনেই নির্বাচনের বিধান ছিল। সামরিক শাসক হুসেইন মুহাম্মদ এরশাদের পতনের পর ১৯৯১ সালে বিচারপতি সাহাবুদ্দিন আহমদ অস্থায়ী রাষ্ট্রপতি হন।সকল বিরোধী দলের ঐকমত্যের ভিত্তিতে বিচারপতি সাহাবুদ্দিন আহমদ একটি 'নিরপেক্ষ নির্দলীয় কেয়ারটেকার' সরকার গঠন করেন, যার একমাত্র দায়িত্ব ছিল তিন মাসের মধ্যে একটি সুষ্ঠু নির্বাচন আয়োজন করা।১৯৯৬ সালে বিএনপি সরকারের অধীনে ১৫ ফেব্রুয়ারির বিতর্কিত ষষ্ঠ জাতীয় নির্বাচন আয়োজন করা হলেও তা বর্জন করেছিল আওয়ামী লীগ সহ বিরোধী দলগুলো। এরপর সংবিধান সংশোধন করে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা চালু করা হয়, যে সরকারের মূল কাজ একটি জাতীয় নির্বাচন আয়োজন করা।তবে ২০১১ সালে মে মাসে বাংলাদেশের সুপ্রিম কোর্ট ওই ব্যবস্থাকে অবৈধ ও অসাংবিধানিক বলে ঘোষণা করে। এরপর পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে নির্বাচনকালীন কেয়ারটেকার সরকার ব্যবস্থা বাতিল করে আবার পুরনো ব্যবস্থায় ফিরে যাওয়া হয়। যদিও সুপ্রিম কোর্ট বলেছিল, পরবর্তী দুটি জাতীয় নির্বাচন ওই ব্যবস্থার অধীনে হতে পারে। নির্বাচন যে ভাবে হউক জোটগত ভাবে হবে বলে মনে করেন সকলে।
বাংলাদেশের রাজনীতিতে জোটের রাজনীতির সূচনা হয়েছিল ১৯৮০ সালের গোঁড়ার দিকে। জেনারেল এরশাদ বিরোধী আন্দোলনে। ১৯৯১ সালের জাতীয় সংসদ নির্বাচনে জামাতে ইসলামির সমর্থন নিয়ে বিএনপি আর ১৯৯৬ সালে জাতীয় পার্টির সমর্থন নিয়ে সরকার গঠন করেছিল আওয়ামীলীগ। কিন্তু জোট রাজনীতির সবচেয়ে বড় প্রভাব দেখা গিয়েছিল ২০০১ সালের নির্বাচনে। সেই বছর জামায়াতের সঙ্গে জোটবদ্ধভাবে নির্বাচন করে বিপুল আসনে বিজয়ী হয়ে সরকার গঠন করেছিল বিএনপি নেতৃত্বাধীন চারদলীয় জোট সরকার। সেই মন্ত্রীসভায় জামাতের নেতারাও স্থান পেয়েছিলেন। পরবর্তীতে মহাজোট গঠন করে আওয়ামি লিগ। এই ব্যানারে ২০০৮ সালের নির্বাচনের পর আওয়ামী লীগ যে সরকার গঠন করেছিল, তাতে জায়গা পেয়েছিল জাসদ, ওয়ার্কার্স পার্টি এবং সাম্যবাদী দলের নেতারাও। সর্বশেষ ২০১৮ সালের জাতীয় নির্বাচনের সময়েও শরীক দলগুলোকে নিয়ে মহাজোটের ব্যানারে নির্বাচন করে টানা তিনবার ক্ষমতায় এসেছে আওয়ামী লীগ। অন্যদিকে ২০ দলীয় জোটে থাকলেও গণফোরামসহ কয়েকটি দল সঙ্গে নিয়ে নতুন রাজনৈতিক জোট জাতীয় ঐক্যফ্রন্টের ব্যানারে জোটবদ্ধভাবে অংশ নিয়ে ফসল ঘরে তুলতে পারেনি বিএনপি। এখন আবার ২০২৪ সালের জাতীয় নির্বাচন ঘিরে জোটের রাজনীতি সক্রিয় হয়ে উঠেছে। একদিকে শাসকদল আওয়ামী লীগ এবং তাদের শরীক দলগুলো একসঙ্গে নির্বাচন করা অন্যদিকে একত্রিত হচ্ছে বিএনপি নেতৃত্বাধীন জোট। আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটে রয়েছে সাম্যবাদী দল, গণতান্ত্রিক মজদুর পার্টি, জাসদ (ইনু), গণতন্ত্রী পার্টি, ন্যাপ, গণআজাদী লীগ, কমিউনিস্ট কেন্দ্র, বাসদ, তরিকত ফেডারেশন এবং জেপি। ২০১৮ সালের নির্বাচনে বিএনপি নেতৃত্বাধীন রাজনৈতিক জোটে যোগ দেয় ইসলামি ঐক্যজোট, জাতীয় পার্টি (জাফর), বাংলাদেশ কল্যাণ পার্টি, বাংলাদেশ লেবার পার্টি, বাংলাদেশ জাতীয় দল, এনডিপি, এলডিপির (একাংশ), বাংলাদেশ মুসলিম লিগ, জমিয়তে উলামায়ে ইসলাম, জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা), বাংলাদেশ সাম্যবাদী দল, বাংলাদেশ ইসলামিক পার্টি। পরিশেষে একটি সঠিক ও সুষ্ঠু নির্বাচনের জন্য সরকার এবং নির্বাচন কমিশনের ভূমিকা হওয়া উচিত ‘সম্পূরক এবং পরিপূরক’। নির্বাচন কমিশন কিন্তু আম্পায়ারের ভূমিকা রাখে। তাই সঠিক ও গ্রহণযোগ্য নির্বাচনে সরকারের ভূমিকা অনেক বেশি। দলীয় সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়- এরকম অভিযোগ অনেকেই দিয়ে যাচ্ছে। তাহলে ভারতে কিভাবে দলীয় সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন হয়? তাই সংবিধান অপরিবর্তিত রেখে গ্রহণযোগ্য নির্বাচনের ব্যবস্থা করতে হবে এই প্রত্যাশা সর্বসাধারনের।
আওরঙ্গজেব কামাল
লেখক ও গভেষক