রামপাল থানা পু্লিশ অভিযান চালিয়ে বিল্লাল মোড়ল (৩৮) নামের এক পেশাধারী মাদক কারবারীকে আটক করেছে। এ ঘটনায় ওই কারবারীর বিরুদ্ধে রামপাল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের হয়েছে। আটক বিল্লাল উপজেলার মানিকনগর গ্রামের শহিদ মোড়ের পুত্র। পু্লিশ জানায়, রামপাল উপজেলার রণসেন গ্রামের ওবায়দুলের দোকানের সামনের পাকা রাস্তায় সোমবার (৪ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮ টায় এসআই শেখ মো. আসগর আলী অভিযান চালান। এ সময় বিল্লালকে ৫০ গ্রাম গাঁজাসহ হাতেনাতে আটক করেন। বিল্লাল ওই এলাকায় মাদকের সম্রাজ্য গড়ে তুলেছে বলে এলাকাবাসী দাবী করেছে। মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) বেলা ১১ টায় আটক বিল্লাল কে বাগেরহাটের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। রামপাল থানার ওসি এস, এম আশরাফুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

রামপাল (বাগেরহাট) সংবাদদাতা : রামপাল-মোংলা ব্লাড ব্যাংকের সদস্যদের উদ্যোগে রামপাল থানা চত্তরে বৃক্ষ রোপণের মধ্য দিয়ে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। রামপাল- মোংলা ব্লাড বাংকের পক্ষ থেকে বৃক্ষ রোপণ করেন রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস, এম আশরাফুল আলম। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের নেতা খালিদ হাসান, সরদার মহিদুল ইসলাম প্রমুখ। সংগঠনের পক্ষ থেকে জানানো হয় রামপাল ও মোংলা উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ৫০ টি করে ১০০ টি পাহাড়ি কাঠ বাদামের চারা রোপণ করা হবে।