ফুটপাতে মানসিক ভারসাম্যহীন নারীর প্রসবকরা নবজাতকের ঠাঁই হলো ছোটমনি নিবাসে। গেল রবিবার ভান্ডারিয়া পৌরশহরের ৩নম্বর ওয়ার্ডসংলগ্ন ওভারবিজ্র লাগোয়া ফুটপাতে ঐনারীর প্রসববেদনা ওঠার পরই ফুটপাতে একটি পুত্রসন্তান প্রসব করেন। গতকাল সোমবার দুপুরে স্থানীয় প্রশাসন ও স্বাস্থ্যবিভাগের যৌথ উদ্যোগে মাকেসহ নবজাতকে একটি অ্যাম্বুলেন্সে সমাজসেবা অধিদপ্তর কতৃক পরিচালিত বরিশালের গৈলা আগৈলঝাড়া উপজেলায় ছোটমনি নিবাস পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছেন ভাÐারিয়া উপজেলা সমাজসেবা কর্মকর্তা ভবানী সংকর বল। স্থানীয় ও হাসপাতালসূত্রে জানাগেছে,দীর্ঘদিন যাবৎ মানসিক ভারসাম্যহীন ঐ নারী ভাÐারিয়া পৌরশহেরর বিভিন্ন এলাকায় ঘোরাঘুরি করে এবং আশেপাশের দোকান ও পথচারীদের কাছ থেকে খাবার চেয়ে খেয়ে মানবেতর জীবনযাপন করত। রবিবার প্রসববেদনা ওঠার পরপরই ওভারবিজ্র লাগোয়া ফুটপাতে একটি পুত্রসন্তানের প্রসব করে। ঐসময় কয়েকজন নারী পথচারী বিষয়টি দেখে তাৎক্ষনিক নবজাতক শিশুটি ও তার মাকে উদ্ধার করে ভাÐারিয়া উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়। পরে উপজেলা প্রশাসন ও স্বাস্থ্যবিভাগের যৌথ উদ্যোগে,সমাজসেবা অধিদপ্তরের ব্যবস্থাপনায় ছোটমনি নিবাস পাঠানো হয়।এবিষয় ভান্ডারিয়া উপজেলা নির্বাহী অফিসার মো. ইয়াছিন আরাফাত রানা সাংবাদিকদের বলেন,রাস্ট্রীয় ব্যবস্থাপনায় ওই নবজাতককে ছোটমনি নিবাস পাঠানো হয়েছে। উপজেলা প্রশাসনের পক্ষথেকে তার খোঁজখবর রাখা হবে।
ভান্ডারিয়া অফিসঃ ভান্ডারিয়ায় গতকাল সোমবার মানসিক সমস্যার কারনে গলায় ফাঁস লাগিয়ে দুই সন্তানের জননী মোসাম্মত জেসমিন আক্তার(৩৩)আত্মহত্যা করেছে। সে উপজেলার ৪নম্বর ইকড়ি ইউনিয়নের ৬নম্বর ওয়ার্ডের ইকড়ি গ্রামের বাসিন্দা ইজিবাইক চালক মো. কবির মাতুব্বরের স্ত্রী। তার মো. জিহাদ(১১) ও কারিমা আক্তার(৭) নামের দুই সন্তান রয়েছে।স্থানীয় ও হাসপাতাল এবং থানাপুলিশ সূত্রে জানাগেছে, গতকাল সোমবার সকালে জেসমিন আক্তার শশুর,স্বামী,সন্তানদের সকালের খাবার দেন। খাবার খেয়ে স্বামী নিত্যদিনের মতো ইজিবাইক নিয়ে বেড়িয়ে পরেন রোজগারের জন্য। ছোট মেয়ে কারিমা স্কুলে যায়,শশুর এবং ছেলেও বাহিরে বের হয়ে যায়। এই ফাকে খালি বাসা পেয়ে ঘরের কাঠের পাটাতনের সিঁড়ির সাথে গলায় ওরনা দিয়ে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। বড় ছেলে জিহাদ ঘরে ঢুকে মাকে ঝুলতে দেখে চিৎকার করলে প্রতিবেশিরা এগিয়ে এসে ফাঁস খুলে তাৎক্ষণিক ভাÐারিয়া হাসপাতালে ভর্তি করেন। এসময় কত্যর্বরক চিকিৎসক আবাসিক মেডিকেল অফিসার ডাঃ অমিত হাসান সব দেখে তাকে মৃত ঘোষণা করে বলে জানিয়েছেন হাসপাতালের আর.এম.ও ডাঃ কামাল হোসেন। এঘটনায় পিরোজপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অপস) আলহাজ্ব মুকিত হাসান ঘটনাস্থল পরিদর্শন করেন।এবিষয়ে ভান্ডারিয়া থানার ওসি তদন্ত মো. মনিরুজ্জামান জানান,মৃতের লাশ ময়নাতদন্তের জন্য পিরোজপুর জেলা মর্গে প্রেরণ করা হয়েছে এবং থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়।