সাবেক দুবারের মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ এমপি বলেছেন, দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হলে আবাও আওয়াামী লীগেকে ক্ষমতায় আনতে হবে। গত কাল ঢাকা প্রেস কাবের সভাপতি ও দৈনিক ক্রাইম সংবাদ পত্রিকার প্রধান সম্পাদক আওরঙ্গজেব কামালের সাথে একান্ত সাক্ষাৎকারে এসব কথা বলেন। তিনি বলেন বর্তমান সরকার যে ভাবে দেশ পরিচালনা করে এদেশের উন্নয়নের ধারাকে তরান্নিত করছে যা বিশ্ববাসীর কাছে একটি মডেলে পরিনত হয়েছে। আমরা ডিজিটাল বাংলাদেশ থেকে এখন স্মাট বাংলাদেশ গড়ার চেষ্টা অব্যহত রয়েছে। আজ বিশ্ববাসী আমাদের উন্নয়ন দেখে প্রশংসা করছে। তিনি আরও বলেন দেশের প্রতিটি সম্প্রদায়ের মানুষ তাদের ধর্মীয় অনুষ্ঠান পালনেরপূর্ণ স্বাধীনতা ভোগ করছে। বিশ্বের বুকে বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে। আর এ সব সম্ভাব হয়েছে বর্তমান সরকারের প্রধান মন্ত্রী সেখ হাসিনার বুদ্ধিমার্তা ও উন্নয়ণ নিতির কারনে। দেশের মানুষ প্রায় এখন ডিজিটাল সুযোগ সুবিধা ভোগ করছে। আজ মিডিয়াগুলি তাদের স্বাধীনতা পেয়েছে। নারায়ন চন্দ্র চন্দ বলেন, 'দেশের সকল শ্রেণি ও পেশার মানুষকে এক সাথে দেশের উন্নয়নে কাজ করে যেতে হবে। যে কোন ধর্মীয় উৎসবই সকলের মধ্যে সম্প্রীতির বন্ধন সৃষ্টি করে। দেশ নেত্রী সেখ হাসিনাকে আবাও ক্ষমতায় এনে দেশের উন্নয়ন ধারা কে অভ্যত রাখতে হবে। তিনি বলেন, 'বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে আমরা একটি স্বাধীন দেশ পেয়েছি। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে তারই কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। রাজনীতির তৃণমূল থেকে ধাপে ধাপে উঠে আসা নায়ায়ণ চন্দ্র চন্দ এসব কথা বলেন। তিনি বলেন বিএনপি বিদেশীদের কাছে ধর্ণা দিচ্ছে,রাজনৈতিক ও কর্মজীবনে বিদেশে ধর্ণা দিয়ে জনগণের মন জয় করা যায়না। আগামী নির্বাচন সাংবিধানিক ভাবে অনুষ্ঠিত হবে । আমরা চাই অবশ্যই সকল দলের অংশ গ্রহণে এই নির্বাচন অনুষ্টিত হবে। আওয়ামী লীগ ক্ষমতায় এলে দেশ ও মানুষের মঙ্গল হয়। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রাজনীতির লক্ষ্য ছিল স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠা ও অধিকারবঞ্চিত মেহনতি মানুষের অধিকার আদায় করে দেওয়া। তিনি আমৃত্যু তাই করেছেন। আর জাতির পিতার সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনার রাজনীতির লক্ষ হলো দেশের সার্বিক উন্নয়ন ও মানুষের মুখে হাসি ফোটানো। তাই দেশ ও মানুষের মঙ্গলের জন্যই আবারও নৌকায় ভোট দিয়ে শেখ হাসিনার সরকারকে ক্ষমতায় আনতে হবে। তিনি আরো বলেন,একমাত্র নৌকা মার্কা ক্ষমতায় আসলে দেশের উন্নতি হয়। নৌকা মার্কা ক্ষমতায় আসলে কৃষকের ভাগ্য পরিবর্তন হয়। নৌকা মার্কা ক্ষমতায় আছে বলেই ঘরে ঘরে বিদ্যুৎ গেছে। আওয়ামী লীগ সরকারে যখনই এসেছে কখনো মঙ্গা হয় নাই। দেশে কখনো খাদ্যের অভাব দেখা দেয়নি। দুর্ভিক্ষ দেখা দেয়নি। আওয়ামী লীগ সরকারে আসলে, নৌকা মার্কায় ভোট পেলে দেশের মানুষের ভাগ্য পরিবর্তন হয় সেটা শেখ হাসিনা প্রমাণ করেছে। নৌকা মার্কায় ভোট দিয়ে আপনারা স্বাধীনতা পেয়েছেন, নৌকা মার্কায় ভোট দিয়ে দারিদ্র বিমোচন হচ্ছে। আজকে হতদরিদ্র বলতে গেলে নাই, মাত্র ৫ শতাংশ আছে। সৃষ্টিকর্তার কৃপায় সেই টুকুও থাকবে না আমার বিশ্বাস। তিনি বলেন আমি এক জন শিক্ষক ছিলাম প্রায় ঊনচল্লিশ বছর শিকতা করেছি । ১৯৬৭ সালে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত হয়। ১৯৬৮ সালে ডুমুরিয়া থানা কমিটির সাংগঠনিক সম্পাদক, ১৯৮৪ সালে সাধারণ সম্পাদক, ১৯৯৫ সালে ডুমুরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হয়। পরে খুলনা জেলা আওয়ামী লীগের নির্বাহী সদস্য নির্বাচিত হয়েছি। আমি একটানা একটানা ছয় বার একই ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত হয়েছি। তার পরে সাবেক স্বাস্থ্যমন্ত্রী সালাহউদ্দিন ইউসুফের মৃত্যুর পর ২০০০ সালের ২০ ডিসেম্বর অনুষ্ঠিত উপনির্বাচনে নারায়ণ চন্দ্র চন্দ খুলনা-৫ (ডুমুরিয়া-ফুলতলা) আসনে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হয়। ২০০৮ সালের নবম সংসদ নির্বাচনে আবারও সংসদ সদস্য নির্বাচিত হন। পরে তৃতীয়বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়ে প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়েছি। তিনি বলেন, মানুষ আমাকে ভালোবাসে। তাদের ভালোবাসায় আজকের এই অর্জন। জীবনের শেষ দিনটি পর্যন্ত মানুষের জন্যই কাজ করতে চাই। তাই সকলের সহযোগিতা কামনা করছি। আমি পরি শেষে আবাও দেশ বাসীকে বলবে দেশকে উন্নয়ণের শীর্ষে নিতে হলে আওয়ামীলীগকে নৌকায় ভোট দিয়ে আবাও ক্ষমতায় আনতে হবে।