প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১২, ২০২৬, ৭:৩০ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ২৮, ২০২৩, ৭:৫৪ অপরাহ্ণ
বাংলাদেশ ন্যাশনাল নিউজ ক্লাব সোনারগাঁও শাখার নৌ ভ্রমণ
মানুষ বড্ড বেশী ব্যস্ত। মানুষ তাই চায় প্রকৃতির সান্নিধ্য। অবসর সময় চায় প্রকৃতির ছোঁয়া। আজকাল বিনোদন মাধ্যমগুলোতে চারপাশে ভার্চুয়াল জগতের ছোঁয়া লেগে আছে। বিভিন্ন বিনোদন কেন্দ্রগুলোত প্রকৃতির ছোঁয়া নেই বললেই চলে। নৌকা ভ্রমন এমন একটি রাইড যার মাধ্যমে প্রকৃতির এবং সেই সাথে নদীর অপার সৌন্দর্য উপভোগ করতে প্রকৃতি প্রেমিদের কাছে নৌকা ভ্রমন এক মজার অভিজ্ঞতা।যারা একবার নৌকা ভ্রমন করেছেন তারা বার বার নদীর সেই মোহনীয় রূপে প্রেমে পড়ছেন। তাই নদীর সেই মোহনীয় রূপে পাগল হয়ে ,নারায়ণগঞ্জ সোনারগাঁ উপজেলাধীন বাংলাদেশ ন্যাশনাল নিউজ ক্লাব নারায়ণগঞ্জ জেলা কমিটির সোনারগাঁও শাখা কর্তৃক আয়োজিত মেঘনা নদীতে নৌ ভ্রমণে উপস্থিত ছিলেন বাংলাদেশ ন্যাশনাল নিউজ ক্লাব নারায়ণগঞ্জ জেলা কমিটির সভাপতি মোঃ মোক্তার হোসেন মুক্তাদী- জেলা প্রতিনিধি জাতীয় দৈনিক বাংলাদেশ সমাচার, মোহাম্মদ দেলোয়ার হোসাইন দৈনিক স্বাধীনত, জীবন আহমেদ দৈনিক বিজয়, রাব্বানী প্রমাণিক- দৈনিক একুশের সংবাদ, সাইদুর রহমান দৈনিক আজকালের নীলকন্ঠ , শাহিনুর দৈনিক রুদ্রবার্তা , শুভ হাসান জয় টিভি , নাজমুল হাসান জয় ও আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় দৈনিক নওরোজ পত্রিকার সোনার প্রতিনিধি ও সোনারগাঁ প্রতিদিন টুয়েন্টিফোর ডট কম সম্পাদক ও প্রকাশক, সোনারগা সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন এর সাধারণ সম্পাদক আকতার হোসেন