আবাও শুরু হতে চলেছে রাজনৈতিক অস্থিরতা,জাতীয় সংসদ নির্বাচন কে সামনে রেখে প্রধান দুই রাজনৈতিক দল এখন মাঠে নেমে পড়েছে। বিএনপি সভাসমবেশের কর্মসূচি দিলে ক্ষমতাসীন আওয়ামীলীগও পাল্টা পাল্টি সমবেশ ঘোষনা করছে। এ ধরনের রাজনৈতিক অঙ্গনে এক ধরনের অস্থিরতা ভর করেছে। প্রতিনিয়ত বাড়ছে অস্থিতিশীলতা, সংঘাত-সহিংসতা। শুধু প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দলগুলোর মধ্যে নয়, এই অস্থিতিশীলতা রয়েছে কয়েকটি দলের ভেতরও। জোট রাজনীতিতেও শুরু হয়েছে অস্থিরতা। এদিকে নির্বাচন কে সুষ্ঠ ও নিরেপেক্ষ করতে বৈদেশিক চাপ সবমিলিয়ে একটা অশুভ সংকেত। বাংলাদেশে আগামী সাধারণ নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক অস্থিরতা বেড়ে যেতে পারে এমন মন্তব্য রাজনৈতিক বিশেষজ্ঞদের । বাংলাদেশ একদলীয় রাষ্ট্রে পরিণত হবার দিকে যেভাবে অগ্রসর হচ্ছে, তাতে সিভিল সোসাইটি গ্রুপগুলো ব্যাপকভাবে উদ্বিগ্ন। এছাড়া বিরোধী রাজনৈতিক গ্রুপগুলোকে যেভাবে কোনঠাসা করা হচ্ছে সেটি নিয়েও সিভিল সোসাইটি চিন্তিত। যুত্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের এক প্রতিবেদনে এসব পর্যবেক্ষণ দেয়া হয়েছে। ১৬৫টির বেশি দেশের রাজনীতি, অর্থনীতি ও সামগ্রিক পরিবেশ সম্পর্কে মূল্যায়ন করেছে যুক্তরাষ্ট্র। এই প্রতিবেদনের বাংলাদেশ অংশে দেশের উন্নয়নের প্রশংসার পাশাপাশি রাজনৈতিক ও মানবাধিকার বিষয়ক বিভিন্ন সমালোচনাও তুলে ধরা হয়। তারা বলছে বাংলাদেশে আগামী সাধারণ নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক অস্থিরতা বেড়ে যেতে পারে। গণতন্ত্র সংকুচিত হয়ে পড়ায় সুশীল সমাজ গভীরভাবে উদ্বিগ্ন। এ ছাড়া বিরোধী রাজনৈতিক দলগুলোকে যেভাবে কোণঠাসা করা হচ্ছে, তা নিয়েও তারা চিন্তিত। এক কথায় রাজনীতির আকাশে কালো মেঘ জমেছে যে কোন সময় ঝড় ঝাপটা হতে পারে। দেশের অভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতি সুখকর নয়। প্রধান দুই দলের মধ্যে রাজপথ দখলের লড়াই শুরু হয়েছে। অন্য দলগুলোও নিজেদের মধ্যে ঝামেলায় জড়িয়ে পড়েছে। এ পরিস্থিতি দেশ ও জনগণের জন্য সুখকর নয়।
দলে ও রাজনীতির মাঠে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা থেকেই এসব অস্থিরতা-অস্থিতিশীলতা শুরু হয়েছে বলে মনে করছে রাজনৈতিক পর্যবেক্ষক মহল। একদিকে শুক্রবারে সমবেশ ডেকেছে বিএনপি সঙ্গে যুগপৎ আন্দোলনে থাকা ৩৬টি দলও রয়েছে। সরকারের পদত্যাগসহ নির্দলীয়-নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার পুনঃপ্রতিষ্ঠার একদফা দাবিতে শুক্রবার রাজধানীর ১২ স্থানে সমাবেশ করবে ৩৭টি রাজনৈতিক দল। আর যুগপৎ আন্দোলনে না থাকলেও একই দাবিতে সমাবেশ করবে আমার বাংলাদেশ পার্টিও (এবি পার্টি)। চরমোনাই পির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীমের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলন বাংলাদেশের যুব সংগঠনও রাজধানীতে সমাবেশ করবে। বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনে থাকা দলগুলো সমাবেশ সফল করতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে। এসব সমাবেশ থেকে আমলা ও পুলিশ প্রশাসনকে বিশেষ বার্তা দেওয়া হবে। এক্ষেত্রে সমমনা সব দল ও জোট অভিন্ন বক্তব্য দেবে। এ বক্তব্য লিখিতভাবে বিএনপির পক্ষ থেকে তাদেরকে দেওয়া হয়েছে। বিকাল ৩টায় মৎস্য ভবনের সামনে সমাবেশ করবে গণতন্ত্র মঞ্চ। এতে বক্তব্য রাখবেন মঞ্চের কেন্দ্রীয় নেতা জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডির সভাপতি আ স ম আবদুর রব, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকিসহ মঞ্চের কেন্দ্রীয় নেতারা। মঞ্চের সমন্বয়ক ও বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক যুগান্তরকে বলেন, যুগপৎ আন্দোলনের বার্তা খুব পরিষ্কার-অনতিবিলম্বে এই সরকারকে পদত্যাগের ঘোষণা দিতে হবে এবং অন্তর্র্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠার রাস্তা খুলতে হবে। আশা করি, শান্তিপূর্ণ এই কর্মসূচিতে সরকার ও সরকারি দল কোনো উসকানি বা বাধা দেবে না। কোনো অপ্রীতিকর পরিস্থিতির চেষ্টা করা হলে, দায় তাদেরকেই বহন করতে হবে।একই সময়ে বিজয়নগর পানির ট্যাংকের সামনে মহাসমাবেশ করবে ১২ দলীয় জোট। এ জোটের সমন্বয়ক বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদা যুগান্তরকে বলেন, তাদের ব্যাপক প্রস্তুতি রয়েছে। বেলা ৩টায় পূর্বপান্থপথস্থ এফডিসি সংলগ্ন দলীয় কার্যালয়ের সামনে মহাসমাবেশ করবে লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি)। দলের মহাসচিব ড. রেদোয়ান আহমেদের সভাপতিত্বে এতে প্রধান অতিথি থাকবেন প্রেসিডেন্ট ড. কর্নেল (অব.) অলি আহমেদ। বেলা ১১টায় বিজয়নগরের আল রাজি কমপ্লেক্সের সামনে সমাবেশ করবে জাতীয়তাবাদী সমমনা জোট। বিকাল ৩টায় গণফোরাম চত্বরে যৌথভাবে মহাসমাবেশ করবে গণফোরাম (একাংশ) ও বাংলাদেশ পিপলস পার্টি। এতে উপস্থিত থাকবেন গণফোরাম সভাপতি মোস্তফা মোহসীন মন্টু, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, পিপলস পার্টির চেয়ারম্যান বাবুল সদরার চাখারী, মহাসচিব আবদুল কাদের প্রমুখ। বিকাল ৪টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে সমাবেশ করবে ড. রেজা কিবরিয়া নেতৃত্বাধীন গণঅধিকার পরিষদ। বিকাল ৩টায় পল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে করবে নুরুল হক নুরের নেতৃত্বাধীন গণঅধিকার পরিষদ। যুগপৎ আন্দোলনে নতুন যুক্ত হওয়া ববি হাজ্জাজ নেতৃত্বাধীন জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনও (এনডিএম) বিকাল সাড়ে ৩টায় মালিবাগ মোড়ের দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ করবে। বিকাল সাড়ে ৩টায় বিজয়নগর পানির ট্যাংকের সামনে সমাবেশ করবে মোস্তাফিজুর রহমান ইরান নেতৃত্বাধীন বাংলাদেশ লেবার পার্টি। এ ছাড়া চারদলীয় বাম গণতান্ত্রিক ঐক্যজোট সকাল সাড়ে ১০টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে সমাবেশ করবে। বিএনপি নেতৃত্বাধীন যুগপৎ আন্দোলনে না থাকলেও একই দাবিতে সকাল ১১টায় বিজয়নগরের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে প্রতিবাদী অবস্থান ও বিক্ষোভ করবে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)। এতে উপস্থিত থাকবেন পার্টির যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ডা. মেজর (অব.) আব্দুল ওহাব মিনার, অ্যাডভোকেট তাজুল ইসলাম, সদস্য সচিব মজিবুর রহমান মন্জু, যুগ্ম সদস্য সচিব ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদসহ কেন্দ্রীয় নেতারা। ইসলামী আন্দোলনের যুব সংগঠনের সমাবেশ পুরানা পল্টনে: সকাল ১০টায় রাজধানীর পুরানা পল্টনস্থ আন্দোলন চত্বরে (নোয়াখালী টাওয়ারের সামনে) সমাবেশ করবে ইসলামী আন্দোলনের যুব সংগঠন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ। সংগঠনের ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে এ সমাবেশে প্রধান অতিথি থাকবেন ইসলামী আন্দোলনের আমির ও চরমোনাই পির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম। অপরদিকে ক্ষমতাসীন আওয়ামী লীগ সমবেশ ডেকেছে।তারাও প্রস্তুত । তাহলে কী ঘটতে যাচ্ছে আগামীকাল শুক্রবার এ প্রশ্ন এখন সকলের মুখে মুখে। বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে সাভারের আমিনবাজারে ঢাকা-আরিচা মহাসড়কে তল্লাশি জোরদার করেছে পুলিশ। সকাল থেকে যাত্রীবাহী পরিবহনে তল্লাশি চালালেও রাত ৯টা থেকে এ তল্লাশি জোরদার করা হয়। এদিকে আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মো. মাইনুল হোসেন খান নিখিল বলেছেন, ২৮ জুলাই বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ গেটের সামনে শান্তি সমাবেশের অনুমতি পেয়েছি। বিএনপি একটি দেশ ধ্বংসকারী দল। মুক্তিযুদ্ধের চেতনার দল কখনো বিএনপির দেখাদেখি কর্মসূচি দেয় না। আমরা বিএনপির দেখাদেখি সমাবেশ করছি না। ২৩ শর্তে আওয়ামী লীগ ও বিএনপিকে সমাবেশের অনুমতি দিয়েছে ডিএমপি। বৃহস্পতিবার ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন।বিএনপিকে নয়পল্টনে এবং আওয়ামী লীগের তিনটি অঙ্গ সংগঠনকে বায়তুল মোকাররম গেটে সমাবেশের অনুমতি দেওয়া হয়েছে।
আমার মতে সভা সমবেশগুলি শান্তিপূর্ণ ভাবে হলে দেশের জন্য মঙ্গল। রাজনীতির ময়দানে যেমন দলগুলোর মধ্যে সমঝোতা হওয়া দরকার, তেমনই নিজেদের মধ্যেও বোঝাপড়া হওয়া দরকার। তাহলেই দেশ ও জনগণের কল্যাণ হবে।
লেখক ও গভেষকঃ
আওরঙ্গজেব কামাল
সভাপতি
ঢাকা প্রেস ক্লাব