শিশুদের কল্যাণে আমরা সবাই, শিশুরা থাকুক হাসিতে, শিশুরা থাকুক খুশিতে" এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে শনিবার সকালে বাগেরহাট এসিলাহা মিলনায়তনে দুই দিন ব্যাপী জেলা পর্যায়ের জাতীয শিশু পুরস্কার প্রতিযোগিতা ২০২২ ও ২০২৩ এর উদ্বোধন করা হয়। জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান প্রধান অতিথি হিসেবে এর উদ্বোধন করেন। বাংলাদেশ শিশু একাডেমী ও মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় জেলা শিশু একাডেমীর আয়োজনে শিশু বিষয়ক কর্মকর্তা শেখ আসাদুর রহমানের সভাপতিত্বে উদ্ভোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান, রিজিয়া পারভীন, প্রেস ক্লাবের সহ-সাধারণ সম্পাদক শেখ আজমল হোসেন, অংকুর সাংস্কৃতিক সংগঠনের সাধারণ সম্পাদক মীর ফজলে সাঈদ ডাব্লু, গাঙচিল সাহিত্য সংস্কৃতি পরিষদের সভাপতি সৈয়দ শওকত হোসেন, খুলনা বেতারের প্রতিনিধি আকমল উদ্দিন সাকি সহ সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা, শিক্ষক, অভিভাবকসহ প্রতিযোগিতারা এই সময় উপস্থিত ছিলেন। উল্লেখ্য এই প্রতিযোগিতায় ৯টি উপজেলার ৩টি বিভাগে ৩০টি বিষয়ে প্রায় ৬ শত প্রতিযোগি অংশ নিচ্ছে।

বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটে বাংলাদেশ মানবধিকার বাস্তবায়ন সংস্থার মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় পৌর শহরের রেডি অডিটরিয়াম মিলায়তনে জেলা শাখার আয়োজনে, সংস্থার সভাপতি এ্যাডভোকেট মেহেরুন নেছার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাংবাদিক সৈয়দ শওকত হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত মত বিনিময় সভায় উপস্থিত থেকে বাগেরহাট শহরের মানবধিকার বিষয়ে বিভিন্ন দিক তুলে ধরে শুভেচ্ছা বক্তৃতা করেন বাগেরহাট জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক এস.এম. রাজ, সাংস্কৃতিক সম্পাদক নার্গিস আক্তার লুনা, মহিলা বিষয়ক সম্পাদক, আসমালুত ফাতিমা ময়না, দপ্তর সম্পাদক রাকিবুল ইিসলাম , কোষাধ্যক্ষ সৈয়দা তৈফুন নাহার, বাগেরহাট সদর উপজেলা শাখার সভাপতি এ্যাডভোকেট মাহাবুব মোরর্শেদ লালন, বাগেরহাট পৌরশাখার সভাপতি কলোল সরকার, জেলা কমিটির সদস্য মোঃ মহিতুর রহমান, কাজী সাইদুর রহমান সবুজ রহমান সবুজ, ইমরুল কবির রোমেল, সদর শাখার যুগ্ম সাধারণ সম্পাদক সুরাইয়া আক্তার, পৌর শাখার যুগ্ম সাধারণ সম্পাদক, পারভেজ তরফদার, দপ্তর সম্পাদক ওমর আলী, সদস্য নাজিয়া সুলতানা প্রমুখ। মত বিনিময় সভায় বক্তারা বাগেরহাট শহরে বিভিন্ন স্কুলেরর মোড়ে, মোড়ে ইবটেজিং, শিশুদের অপরাধ মূলক কর্মকান্ডে জড়িত সহ মানবধিকার বিষয়ক কয়েকটি সমস্যা তুলে ধরে প্রশাসনের দৃষ্টি আকর্ষন করেন।