বাগেরহাট বেসরকারী উন্নয়ন সংস্থা ব্র্যাকের উদ্দ্যোগে জেলার বাগেরহাট সদর উপজেলার ডেমা ইউনিয়নের কাশিমপুর বাজারে বৃহস্পতিবার (১৩ জুলাই বিকালে) ব্র্যাকের উদ্দ্যোগে অতি দরিদ্রদের মাঝে গবাদী প্রাণী বিতরণ করা হয়েছে। ব্র্যাক জেলা সমন্বয়কারী এসএম ইদ্রীস আলমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ আব্দুল জব্বার। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোঃ তমিজুল ইসলাম, জেডএম, মোঃ বেলায়েত হোসেন, এলালিষ্ট, মোঃ আশরাফুল ইসলাম প্রমুখ। এ সময় ২০ জন অতিদরিদ্রের মধ্যে গবাদী প্রাণী ও ব্যবসায়িক মালামাল হস্তান্তর করা হয়। উলেখ্য যে, ব্র্যাক উক্ত জেলার সদর উপজেলায় ৭৯৫ জন, চিতলমারী উপজেলায় ৩১৫ জন এবং রামপাল উপজেলায় ৩১৫ জন অতিদরিদ্রদের মধ্যে গবাদী প্রাণী ও ব্যবসায়িক মালামাল হস্তান্তর করবে। ব্র্যাকের দেওয়া সম্পদ স্বদব্যবহার করে নিজেদের ভাগ্য পরিবর্তনে যতœশীল হওয়ার জন্য অতিরিক্ত জেলা প্রশাসক সবার প্রতি আহবান জানান।