সাংবাদিকতা নিঃসন্দেহে একটি মহান পেশা, সেদিক বিবেচনায় পেশাগত দায়িত্ব পালনের সময় আমাদের অনেক সমস্যা মোকাবেলা করতে হয়।বিশেষ করে অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকতায়। সব মিলিয়ে পেশাদার সাংবাদিকের জন্য জলে কুমির ডাঙায় বাঘ এমন পরিস্থিতি তৈরী হয়েছে। সাংবাদিকতার মানদন্ড ঠিক রেখে সাংবাদিকতা করতে হলে অবশ্যই তাকে নাজেহাল হতে হচ্ছে। একদিকে রাজনৈতিক প্রভাব অপরদিকে সাংবাদিকদের ধরতে নানা বিধ আইন এ যেন স্রোতের বিপরীতে চলা। প্রতিনিয়ত কমপক্ষে ২০ ধরনের আইনের মোকাবিলা করতে হয় সাংবাদিকদের৷আর এই সব আইন মোকাবিলা করে করতে হয় সাংবাদিকতা। প্রতিটি সাংবাদিককে অবশ্যই এ সব আইনের বিষয়ে জ্ঞান থাকার প্রয়োজন রয়েছে। বর্তমানে নির্যাতন, হয়রানি আর আইনের নানা খড়গ নিয়ে বাংলাদেশে পেশাগত দায়িত্ব পালন করছেন সাংবাদিকরা৷ এর বিপরীতে সাংবাদিকদের সুরক্ষা দেয়ার কোনো আইন নেই। ফলে সাংবাদিকতা মানেই সবসময় ঝুকি । তাই আমাদের সকলকে আইনের বিষয়ে জ্ঞান থাকা অতি জরুরী হয়ে পড়েছে। প্রতিটি সংবাদকর্মীদের স্বাধীনতার সীমা আছে। তা লঙ্ঘন করলে অবশ্যই তাকে সমস্যায় পড়তে হবে। যে সকল আইন দ্বারা সাংবাদিক, সংবাদপত্র, ছাপাখানা এবং এদের মধ্যকার সম্পর্ক নিয়ন্ত্রণ করে, সেগুলোকে প্রেস‘ল বা সংবাদ বিষয়ক আইন বলে। এ আইন সকল সাংবাদিকদের জানার প্রয়েজন রয়েছে। সাংবাদিক ও সংবাদপত্রকে যে সকল অপরাধের শাস্তির মুখোমুখি হতে হয় সেগুলো হচ্ছে - ১। মানহানি ২। রাস্ট্রদ্রোহ ৩। অশ্লীলতা ৪। গণশান্তি বিনাশ ৫। শ্রেণী শত্রুতা বৃদ্ধি ৬। ধর্ম বিশ্বাসে আঘাত ৭। নির্বাচন সম্পর্কে মিথ্যা বিবৃতি ৮। আদালত অবমাননা। ৯। সংসদ অবমাননা ইত্যাদি।
আমাদের দেশে সাংবাদিক এবং সংবাদপত্রকে যে সকল আইন দ্বারা নিয়ন্ত্রণ করে সেগুলো হলো - ১) আদালত অবমাননা আইন,১৯২৬ (১৯২৬ এর ১২ নং আইন),২) বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪ ৩) প্রিন্টিং প্রেস এন্ড পাবলিকেশন এ্যাক্ট (ডিক্লারেশন এন্ড রেজিঃ ১৯৭৩) ৪) বাংলাদেশ দন্ডবিধি।
৫) ফৌজদারী কার্যবিধি। ৬) কপি রাইট আইন । ৭) প্রেস কাউন্সিল এ্যাক্ট, ১৯৭৪ ৮) অফিসিয়াল সিক্রেট এ্যাক্ট ১৯২৩ ৯) পোস্ট অফিস এ্যাক্ট
১০) চিলড্রেন এ্যাক্ট ১৯৭৪ ১১) নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ আইন, ২০০০ (সংশোধিত ২০০৩) ১২) বাংলাদেশ শ্রম আইন ২০০৬ (৪২ নং আইন)। ১৩) তথ্য অধিকার আইন ২০১১ ইংত্যাদি। ১৪) তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইন, ২০০৬ (সংশোধনী ২০১৩) ১৫) বাংলাদেশের সংবিধান
১৬) সন্ত্রাস বিরোধী আইন, ২০০৯ ১৭) পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন,২০১২ ১৮) ভোক্তা অধিকার আইন, ২০০৯ ১৯) জনস্বার্থ-সংশ্লিষ্ট তথ্য প্রকাশ (সুরক্ষা প্রদান) ক) ১৯৬৯ সনের শিল্প সম্পর্ক অধ্যাদেশ , খ) ১৯৬৫ সালের শ্রমিক নিয়োগ(স্থায়ী আদেশ) ইত্যাদি। এ ছাড়া রয়েছে ডিজিটাল নিরাপত্তা আইন এই আইনের ২০টি ধারার ১৪টিই সাংবাদিকদের শাস্তি দেওয়ার জন্য প্রযোজ্য এবং জামিন অযোগ্য। বিতর্কিত ডিজিটাল নিরাপত্তা আইনে গত প্রায় সাড়ে তিন বছরে ১১৫টি মামলায় ২২৯ জন সাংবাদিককে আসামি করা হয়েছে। আর গ্রেপ্তার করা হয়েছে ৫৬ জন সাংবাদিককে। মামলা দায়েরের পরপরই কোনো ধরনের যাচাই-বাছাই ছাড়াই তাৎক্ষণিকভাবে তাঁদের গ্রেপ্তার করা হয়। ২০২০ সালের জানুয়ারি থেকে চলতি ২০২৩ সালের মার্চ পর্যন্ত বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনের তথ্যের ভিত্তিতে এমন চিত্র তুলে ধরেছে যুক্তরাজ্যভিত্তিক বেসরকারি সংগঠন আর্টিকেল-১৯। এই সংগঠনটি মতপ্রকাশের অধিকার নিয়ে কাজ করে।ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলাগুলোর মধ্যে ১ হাজার ১৫০টি মামলার তথ্য-উপাত্ত পর্যালোচনা করেছে আর্টিকেল-১৯। এতে দেখা গেছে, ১১৫টি মামলা হয়েছে সাংবাদিকদের বিরুদ্ধে। এসব মামলায় আসামি করা হয়েছে ২২৯ জন সাংবাদিককে। আমরা জানি ,আদালত অবমাননা আইন, ১৯২৬ এ সাংবাদিকদের কোন স্বাধীনতার সুযোগ নাই। এ আইনটি সংবাদ সংগ্রহের ক্ষেত্রে বাঁধা। একটি প্রতিবেদনকে কোনো অবস্থায় আদালত অবমাননাকর মনে করা হবে তা সুনির্দিষ্টভাবে নির্ধারন করা কঠিন। যে লেখা বা প্রতিবেদনকে মাননীয় আদালত অবমাননাকর মনে করবেন, তা-ই হবে শাস্তিযোগ্য অপরাধ। অর্থাৎ আদালত অবমাননার কোনো সুনির্দিষ্ট সংজ্ঞা নেই। আদালত, বিচারক বা কোনো বিচারের রায় সম্পর্কে কোনো মন্তব্য বা সমালোচনা করার সুযোগ সাংবাদিকদের জন্য খুবই সীমিত। এর পর রয়েছে মানহানি মামলা। এ মামলা মানে লিখিত কুৎসা অপবাদ। প্ররায়শই পত্রপত্রিকার খবর বা ছবিকে কেন্দ্র করে মানহানির সংবাদ শোনা যায়। রাজনীতিবিদ এবং ব্যবসায়ীরাই সাধারণ এধরনের মানহানি মামলা করে থাকেন। মানহানি এমন এক ধরনের ধরনের অপরাধ, যেটি ফৌজদারি ও দেওয়ানি উভয় প্রকারের হতে পারে। ফৌজদারি আদালতে মানহানি মামলা হলে অভিযুক্ত ব্যক্তি কারাদণ্ড কিংবা অর্থদণ্ডে দণ্ডিত হন। পক্ষান্তরে দেওয়ানি আদালতে মামলা হলে এবং সেই মামলায় বাদি জয়ী হলে বিবাদী থেকে ক্ষতিপূরণ হিসেবে অর্থ আদায় করতে পারেন। বাংলাদেশের দণ্ডবিধির ৪৯৯ ধারা অনুসারে যে ব্যক্তি মানহানির উদ্দেশ্যে বা মানহানিকর জেনে বা পাঠের জন্য উদ্দেশ্যমূলক শব্দাবলি বা চিহ্নাদি বা দৃশ্যমান কল্পস্মৃতির সাহায্যে কোনো ব্যক্তি সম্পর্কে এমনভাবে কোনো নিন্দাবাদ প্রণয়ন বা প্রকাশ করে যে, সেই নিন্দাবাদ উক্ত ব্যক্তির সুনাম নষ্ট করবে, সেই ব্যক্তি কিছু ব্যতিক্রম অবস্থা ছাড়া উক্ত ব্যক্তির মানহানি করেছে বলে ধরা হবে। এ আইনে এমন কিছু ব্যতিক্রম অবস্থা বর্ণনা করা হয়েছে, যখন কোনো ব্যক্তি অন্য ব্যক্তির নামে মানহানিকর কিছু বললে, লিখলে বা প্রচার করলেও দণ্ডবিধির ৪৯৯ ধারার অধীনে মানহানির অভিযোগে অভিযুক্ত হতে হবে না। যেমন (১) জনগণের কল্যাণার্থে কারো প্রতি সত্য দোষারোপ করলে, তাতে মানহানি হবে না। (২) জনগণের প্রতি সরকারি কর্মচারীর আচরণ সম্পর্কে সৎ বিশ্বাসে অভিমত প্রকাশ করলে তা মানহানির শামিল হবে না। (৩) আদালতসমূহের কার্যবিবরণী প্রতিবেদন প্রকাশ করা মানহানির অন্তর্ভুক্ত হবে না। (৪) যে কোনো জনসমস্যা সম্পর্কে কোনো ব্যক্তির আচরণ সম্পর্কে সৎবিশ্বাসে অভিমত প্রকাশ করা মানহানির শামিল নয়। (৫) আদালতে সিদ্ধান্তকৃত মামলার দোষ, গুণ বা সাক্ষীদের সম্পর্কে বা অন্যান্য সংশ্লিষ্ট ব্যক্তিদের আচরণ সম্পর্কে অভিমত মানহানির পর্যায়ে পড়বে না। (৬) গণঅনুষ্ঠানের অনুষ্ঠানাবলি সম্পর্কে কোনো মতামত প্রদান মানহানি নয়। (৭) কর্তৃত্বসম্পন্ন ব্যক্তির কাছে সৎবিশ্বাসে কারো সম্পর্কে অভিযোগ করা হলে সেটিও মানহানি হবে না। যেমন- পুলিশের কাছে কারো ব্যাপারে সৎ বিশ্বাসে অভিযোগ। (৮) কোনো ব্যক্তি কর্তৃক তার বা অন্য কারো স্বার্থ রক্ষার্থে দোষারোপ করা মানহানি নয়। (৯) গণকল্যাণার্থে সতর্কতা প্রদানের উদ্দেশ্যে কারো সম্পর্কে কিছু বলা হলে, সেটিও মানহানি হবে না।উল্লেখিত আইনের ব্যাখ্যা দিতে গিয়ে মহামান্য সুপ্রীমকোর্টের আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগ বিভিন্ন সময় একাধিক সিদ্ধান্ত দিয়েছেন যা দেশের বিভিন্ন আইন ম্যাগাজিনে প্রকাশিত হয়েছে। সে সিদ্ধান্তগুলোও জজ কর্তৃক তৈরী আইন (ঔঁফমব সধফব ষধ)ি হিসেবে নিম্ন আদালতসহ সবার উপর বাইন্ডিং বা বাধ্যতামূলকভাবে মান্য। ফৌজদারী আদালতে মানহানির মামলা দায়ের করতে হলে আগে সংক্ষুব্ধ ব্যক্তিকে প্রকাশিত সংবাদকে সত্য নয় দাবী করে প্রতিবাদ করে তা ছাপানোর জন্য পত্রিকার সম্পাদকের বরাবরে প্রতিবাদলিপি প্রেরণ করতে হবে। সংশোধনীর আগে ফৌজদারী কার্যবিধির বিধান অনুযায়ী মানহানির মামলায় প্রথম দিনেই ম্যাজিষ্ট্রেট সাহেব ইচ্ছা করলে অভিযুক্ত আসামীর বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা ইস্যু করতে পারতেন। ২০১১ সালে ১নং আইন দ্বারা ফৌজদারী কার্যবিধির তপশীল সংশোধিত হওয়ার পর এখন প্রথমে ম্যাজিষ্ট্রেট সাহেব আসামীর প্রতি সমন ইস্যু করতে পারবেন, গ্রেপ্তারী পরোয়ানা নয়। উল্লেখ্য যে, মানহানির জন্য দেওয়ানি মামলাও করা যেতে পারে। তবে সেক্ষেত্রে টাকার পরিমাণে মানহানির পরিমাপ করে প্রয়োজনীয় কোর্ট ফি প্রদান করার মাধ্যমে মামলা করতে হবে এবং এক্ষেত্রে আদালত টাকার ডিক্রি দিতে পারেন। এধরনের মামলাকে ‘মানহানির মামলা’ বলে। শত বছরের অনেক পুরনো আইন সেগুলো এখন আর চলে না৷ তারপরও সেগুলো সাংবাদিকদের জন্য খড়গ হিসেবে আছে৷ আমরা জানি সাংবাদিক হয়রানিতে ডিজিটাল নিরাপত্তা আইনের ব্যবহার নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে৷ নির্ধারিত আইনের বাইরেও সাংবাদিকদের হয়রানি করার জন্য চুরি, ডাকাতি, হত্যা ধর্ষণের মতো মিথ্যা মামলায়ও জড়িয়ে দেয়া হচ্ছে৷ রাজনৈতিক ও প্রশাসনিক ক্ষমতা ব্যবহার করে আর এই সব মামলা করার অভিযোগ আছে৷ তারপরও সাংবাদিক ও সংবাদ মাধ্যমকে শাস্তি দেয়ার জন্য ১০ লাখ টাকা জরিমানার বিধান রেখে প্রেস কাউন্সিল আইন সংশোধন করা হচ্ছে৷ বিবেচনায় আছে ডেটা সুরক্ষা ও ডিজিটাল, সোশ্যাল মিডিয়া এবং ওটিটি প্ল্যাটফর্ম নিয়ন্ত্রণ আইনও৷ এর বিপরীতে সাংবাদিকদের সুরক্ষার জন্য কিছু করা হচ্ছে না৷ প্রভাবশালীরা, হোক প্রশাসনে বা প্রশাসনের বাইরে, তারা সাংবাদিকদের দমন, হয়রানি করতে ও ভয় দেখাতে মামলাকে হাতিয়ার হিসেবে বেছে নিয়েছে৷ আর মিথ্যা মামলা ঝুলিয়ে রেখে হয়রানি আরো বাড়াচ্ছে৷ আমরা এ সমস্যার অবসান চাই৷এর জন্য সাংবাদিকরা ঐক্যবদ্ধ থাকতে হবে। তাহলে নিজেদের নিরপত্তা নিজেরা নিশ্চিত করতে পারা সম্ভাব। সবচেয়ে বড় কথা হলো আইনের শাসন ও সুশাসন৷ এটা থাকলে আইনের অপপব্যবহার হতো না৷ সেটা ইতো এখন নাই বললেই চলে৷ আমাদের সবার উচিত এটা নিয়ে জোরেসোরে কথা বলা৷ যদি বলা হয় তাহলে আমরা স্বাধীন ভাবে সাংবাদিকতা করতে পারবো। বর্তমানে আমাদের প্রধান সমস্যা সাংবাদিকদের মধ্যে বিভক্তি , অবশ্যই বিভক্তি আমাদের অনেক দুর্বল করে দিয়েছে৷ আমাদের নিরাপত্তা ও পেশাগত দাবি আদায়ে আমাদের সক্ষমতা কমিয়ে দিয়েছে এই বিভক্তি৷ এই কারণে সাংবাদিক নিগ্রহ বেড়ে যাচ্ছে৷কেন সাংবাদিকদের হয়রানি করা হচ্ছে৷ এ বিষয়ে কোন সাংবাদিক সোচ্ছার হচ্ছে না ফলে হয়রানির সংখ্যা ক্রমেই বেড়ে চলেছে। আমি মনে করি আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগে সাংবাদিকদের বিরুদ্ধে আইনের অপব্যবহার আরো বাড়বে। বাক স্বাধীনতা আরো সংকুচিত হবে। আমাদের গণমাধ্যমের সংখ্যা কম নয়,সাংবাদিকের সংখ্যা কম নয়,সাংবাদিক সংগঠন ও রয়েছে অনেক কিন্তু সাংবাদিকের কেন স্বাধীনতা নেই, নাগরিকের কথা বলার অধিকার তিরোহিত, আইন করেই সেগুলো করা হয়েছে কেন ? এ প্রশ্ন সকল সাংবাদিকের। আমাদের উচিত সকল আইনের আসল উদ্দেশ্য সবার সামনে তুলে ধরা অতি জরুরি। এগুলোর ভয়াবহতার বিষয়ে আলোচনার বিকল্প নেই। এ দায়িত্ব প্রাথমিকভাবে সাংবাদিকদের, গণমাধ্যম মালিক ও সাংবাদিক সংগঠনের নেতাদের নিতে হবে। আমার মতে এ সব বিষয়ে আমরা ততপর না হই কেউই রেহাই পারবে না।
লেখক ও গবেষকঃ-
আওরঙ্গজেব কামাল
সভাপতি
ঢাকা প্রেস ক্লাব