রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের চোরাই তামার তারসহ মালামাল ক্রয়ের প্রধান থলেদার মনিরুজ্জামান (৪০) কে আটক করেছে থানা পু্লিশ। আটক মনিরুজ্জামান উপজেলার বড় দূর্গাপুর গ্রামের মৃত মোহর আলীর পুত্র। আটক আসামীকে বৃহস্পতিবার বাগেরহাটের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। জানা গেছে, মনিরুজ্জামান দীর্ঘ দিন ধরে তার চোরদের কাছ থেকে তামার তারসহ মূল্যবান মালামাল ক্রয় করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (৬ জুলাই) সকাল সাড়ে ১০ টায় এসআই শ্রীবাস কুন্ডু বিদ্যুৎকেন্দ্রের অভ্যন্তরের বিএফসিএল এর নির্মাণাধীন অডিটোরিয়ামের ওয়াচ টাওয়ারের পাশে ফোর্সসহ অভিযান পরিচালনা করেন। ওই সময় সন্ধিগ্ধ আসামী মনিরুজ্জামানকে আটক কর হয়। তার বিরুদ্ধে একাধীক মামলা ও অভিযোগ রয়েছে বলে পু্লিশ জানায়। এ বিষয়ে রামপাল থানার ওসি এস, এম আশরাফুল আলমের কাছে জানতে চাইলে তিনি বিষয়টি নিশ্চিত করে বলেন, চোরদের সব চিহ্নিত করা হয়েছে। এদের শেল্টারদাতাদের ও ধরা হবে। তিনি সকলের সহযোগীতা কামনা করেন।

রামপাল (বাগেরহাট) সংবাদদাতা : সড়ক দুর্ঘটনায় মারাত্মকভাবে আহত বিএনপি নেতা জাফর ইকবালকে দেখতে যান বাগেরহাট জেলা বিএনপির যুগ্ম আহবায়ক লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম। ঢাকার পঙ্গু হাসপাতালে জাফর ইকবাল চিকিৎসাধীন রয়েছেন। বুধবার সন্ধায় ডক্টর ফরিদুল ইসলাম আহত নেতার শারীরিক খোঁজখবর নিতে হাসপাতালে যান এবং তার শয্যা পাশে কিছু সময় কাটান। এ সময় তার যাবতীয় চিকিৎসার ব্যায়ভার গ্রহন করেন। উল্লেখ্য, গত ২৯ জুন ঈদের দিন সন্ধ্যায় উপজেলার ফয়লাহাটে বিএনপির দলীয় কর্মসূচীতে অংশ গ্রহণ শেষে বাড়ীর ফেরার পথে মারাত্মক সড়ক দুর্ঘটনায় আহত হন জাফর ইকবাল। তিনি রামপাল উপজেলার যুবদলের সাবেক সহসভাপতি ও রাজনগর ইউনিয়ন বিএনপি নেতা এবং বার বার নির্বাচিত সাবেক ইউপি সদস্য। বিএনপি নেতা ড. শেখ ফরিদুল ইসলামসহ নেতৃবৃন্দ তার পরিপূর্ণ সুস্থতার জন্য দোয়া করেন

রামপাল (বাগেরহাট) সংবাদদাতা : বাগেরহাটের রামপালে আমাদের গ্রাম ক্যান্সার কেয়ার এন্ড রিসার্চ সেন্টারের পক্ষ থেকে গর্ভবতী মায়েদের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (৬ জুলাই) সকাল ১০ টায় রামপাল সদর ইউনিয়নের অর্ধশতাধিক গর্ভবতী মায়ের মাঝে এই গাছের চারা বিতরণ করা হয়েছে। অনাগত শিশুদের ভবিষ্যত উজ্জ্বল ও জলবায়ু পরিবর্তন রোধে আমাদের গ্রাম ক্যান্সার কেয়ারের পক্ষে গর্ভবতী মায়েদের বাড়ি বাড়ি গিয়ে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ ও রোপণ করা হয়। বৃক্ষ বিতরণ ও রোপণের সময় উপস্থিত ছিলেন রামপাল সদর ইউনিয়ন পরিষদের সংরক্ষিত মহিলা সদস্য আসমা বেগম, আমাদের গ্রাম প্রকল্পের যুগ্ম পরিচালক তৌফিকুল ইসলাম, যুগ্ম পরিচালক কাকলী রানী হালদার, কর্মসূচী সংগঠক শেখ সাদী, স্বাস্থ্য দপ্তরের ইউনিয়ন স্বাস্থ্য কর্মীবৃন্দ, আমাদের গ্রাম প্রকল্পের মহুয়া, আফসানা, গীতা, শাওন, আলামিন, সুমিত, সাধন, খাদিজা, সাদিয়া, নাইমুল, শাকিলসহ স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ।এসময় গর্ভবতী মায়েদের চারা উপহার দেওয়ার পাশাপাশি তাদের স্বাস্থ্যগত অবস্থার খোঁজখবর নেওয়া হয় এবং স্বাস্থ্য পরামর্শের জন্য আমাদের গ্রাম ডিজিটাল স্বাস্থ্য সেবা কেন্দ্রে যোগাযোগের জন্য পরামর্শ প্রদান করা হয়।
রামপাল (বাগেরহাট) সংবাদদাতা : রামপালের উজলকুড় ইউনিয়ন বিএনপির নেতাকর্মীদের সাথে মতবিনিময় করেছেন উপজেলা বিএনপির নেতৃবৃন্দ। বুধবার রাতে উপজেলার ফয়লাহাট কার্যালয়ে উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক মোস্তফা কামাল পাটোয়ারীর সভাপতিত্বে ও সদস্য সচিব কাজী জাহিদুল ইসলামের সঞ্চলনায় বক্তব্য দেন,উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আলতাপ হোসেন বাবু, সদস্য মাহাতাব হোসেন মোড়ল, জাহিদুর রহমান বাবলা, উপজেলা ছাত্রদলের আহবায়ক মোল্যা তরিকুল ইসলাম শোভন, ইউনিয়ন বিএনপি নেতা জিল্লুর রহমান, কামাল হোসেনসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মী। এ সময় সকল ওয়ার্ডের বিপুল সংখ্যক নেতা কর্মী উপস্থিত ছিলেন।