খুলনা জেলার পাইকগাছা উপজেলার রাড়ুলী ইউনিয়ন পরিষদ থেকে ৭ বস্তা হত দরিদ্রর (ভালনা এবোল ওয়াম্যান বেনিফিট) ভিজিবি সরকারি চাল গোপনে বিক্রি করতে নেয়ার পথে জনতা আটক করে। রোববার সকাল ৭ টায় এ ঘটনা ঘটে। পুলিশ চাল জব্দ করে থানা হেফাজাতে রেখেছেে। চেয়ারম্যান আবুল কালাম আজাদ বলেন, আমরা আগামী মঙ্গলবার (ভিজিবি) চাল দিব। আমরা ৩১০ জন হত দরিদ্রের দুই মাসের ৬২০ বস্তা চাল দিব। সেটি আমার গোডাউনে রয়েছে। এ চাল কোথা থেকে এসেছে আমি জানিনা। পাইকগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতাজ বেগম বলেন, চাল এলাকাবাসি আটক করেছে এমন সংবাদে পুলিশ ঘটনাস্থল থেকে চাল জব্দ করেছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।