বিশিষ্ট রাজনীতিবিদ, আইনজীবী, প্রজ্ঞাবান ব্যক্তিত্ব, বাব বার নির্বাচিত সাংসদ, সাবেক অধ্যক্ষ, রাষ্ট্রদূত ও স্পীকার শেখ রাজ্জাক আলীর ৭ জুন ৮ম মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে। তিনি খুলনা জেলার পাইকগাছা থানার হিতামপুর গ্রামে ১৯২৮ খ্রিস্টাব্দে ২৮ আগস্ট এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম গ্রহণ করেন। গত ২০১৫ খ্রিস্টাব্দে ৭ জুন দুরারোগ্য ক্যান্সারে আক্রান্ত হয়ে তিনি ইহলোক ত্যাগ করেন। জনপ্রিয় রাজনীতিবিদ, মুক্তিযুদ্ধের সংগঠক, শিক্ষানুরাগী, বিশিষ্ট সমাজসেবক শেখ রাজ্জাক আলী বৃহত্তর খুলনা জেলায় একাধিক শিক্ষা প্রতিষ্ঠান, বহু মসজিদ-মাদ্রাসা প্রতিষ্ঠাসহ নানাবিধ সমাজসেবা ও উন্নয়নমূলক কাজে সম্পৃক্ত ছিলেন।