প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাগেরহাট জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ। সোমবার (২২ মে) বিকালে শহরের রেলরোডস্থ জেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এর আগে সমাবেশে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শেখ কামরুজ্জামান টুকু, সাধারন সম্পাদক ভূইয়া হেমায়েত উদ্দিন, যুগ্ম সাধারন সম্পাদক সরদার ফকরুল আলম সাহেব, পৌর আওয়ামী লীগের সভাপতি শেখ বশিরুল ইসলাম প্রমুখ। পরে জেলা আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মীদের অংশ গ্রহনে শহরে বিক্ষোভ মিছিল বের করা হয়। সমাবেশে বক্তারা বলেন, দেশে বিএনপি-জামায়াত আবারও ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। রাজশাহী জেলা বিএনপির আহŸায়ক আবু সাইদ চাঁদ কর্তৃক প্রকাশ্য জনসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি তারই অংশ। আমরা তাদেরকে বলতে চাই আওয়ামী লীগের নেতাকর্মীরা ঐক্যবদ্ধ আছে। কোন ষড়যন্ত্র করে দেশের উন্নয়নের অগ্রযাত্রা থামানো যাবে না।