যশোরের কেশবপুরে বুধবার জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পু®পস্তবক অর্পণ, আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। উপজেলা আওয়ামী লীগের সভাপতি এসএম রুহুল আমীনের সভাপতিত্বে দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন যশোর জেলা আওয়ামী লীগের সদস্য ও কেশবপুর পৌরসভার মেয়র মোঃ রফিকুল ইসলাম মোড়ল, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি তপন কুমার ঘোষ, সহ-সভাপতি এইচ এম আমির হোসেন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম স¤পাদক নাসিমা সাদেক, দপ্তর স¤পাদক মফিজুর রহমান, মহিলা আওয়ামী লীগের সভাপতি রাবেয়া ইকবাল, সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ স¤পাদক কবির হোসেন প্রমুখ।