চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে সড়ক দূর্ঘটনায় এক শিশুর মৃত্যু হয়েছে। ওই শিশুকন্যাকে বাঁচাতে গিয়ে মা গুরুত্বর আহত হয়ে রাজশাহী মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। সোমবার সকাল সাড়ে ৯টার দিকে শিবগঞ্জ উপজেলার মোবারকপুর ইউনিয়নের গোঁয়া বাড়ী চাঁদপুর গ্রামে এই দূর্ঘটনা ঘটে।নিহত শিশু শিবগঞ্জ উপজেলার মোবারকপুর ইউনিয়নের গোঁয়াবাড়ী চাঁদপুর গ্রামের মো. আজারুল ইসলামের মেয়ে মোসা. হাজেফা খাতুন (১ বছর ৯ মাস)। আহত মা মোসা. রোজিনা বেগম(২৬)।প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, টিকোরী থেকে ছেড়ে আসা একটি নসিমন রহনপুর অভিমুখি যাচ্ছিল। এসময় নিহত শিশুটি বাড়ি থেকে বের হলে তার মাও শিশুটির পিছু পিছু ছুটে আসে। এমন সময় নসিমনটি টি দ্রæত চলে আসলে মা ও শিশুকন্যা নসিমনটির নীচে পড়ে যায়। এতে গুরুতর আহত হলে স্থানীয়রা তাদের উদ্ধার করে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে কর্তব্যরত চিকিৎসক শিশুটি মৃত বলে ঘোষণা করেন এবকং আহত মা কে রাজশাহী মেডিকেল হাসপাতালে হাস্তান্তর করেন।এব্যাপারে শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ চৌধুরী জোবায়ের আহাম্মদ জানান, গোঁয়াবাড়ী চাঁদপুর এলাকায় নসিমনের সাথে একটি দূর্ঘটনা ঘটে। এতে একটি শিশু মারা যায় এবং শিশুটির মা গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তবে, নসিমনটি আটক করা হয়েছে। চালক পলাতক থাকায় তাকে আটক করা সম্ভব হয়নি।