পিরোজপুরের ভান্ডারিয়ায় সোমবার (৮মে) ৪০দিন ব্যপি ফ্রি ল্যান্সিং প্রশিক্ষনের উদ্ধোধন করা হয়। সকালে উপজেলা অডিটরিয়ামে উপজেলা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি কার্যলয়ের উদ্যোগে, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের আওতায় বেকার যুবক-যুব মহিলাদের বিকল্প কর্মসংস্থানের নিমেত্তে ডিজিটাল মার্কেটিংএর উপর এ প্রশিক্ষন দেয়া হবে। উপজেলা নির্বাহী অফিসার সীমা রাণী ধর এর সভাপতিত্বে উদ্ধোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন ট্রেইনার পিরোজপুর জেলা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি কর্মকর্তা পলাশ মিত্র। পরে ৪০দিন ব্যপি এ প্রশিক্ষনের আনুষ্ঠানিক উদ্ধোধন করেন উপজেলা নির্বাহী অফিসার। এতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে মোট ২৭জন প্রশিনার্থী অংশ গ্রহন করেন।
ভান্ডারিয়া (পিরোজপুর) সংবাদদাতা : পিরোজপুরের ভান্ডারিয়ায় সোমবার (৮মে) দুপুরে উপজেলা পরিষদ চত্বরে দরিদ্র জেলেদের মাঝে বিনা মূল্যে ঘর ও ছাগল বিতরণ করা হয়। উপজেলা মৎস্য অধিদপ্তরের উদ্যোগে ২০২২-’২৩ আর্থিক সালে দেশীয় প্রজাতির মাছ এবং শামুক সংরক্ষন ও উন্নয়ন প্রকল্পের আওতায় দরিদ্র জেলেদের বিকল্প কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে মোট ২০টি পরিবারের মধ্যে প্রতি জনকে ২০হাজার ৪৯০টাকা ব্যয়ে ১টি ঘর ও ২টি ছাগল বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী অফিসার সীমা রাণী ধর এর সভাপতিত্বে বিতরণ করেন পিরোজপুর জেলা মৎস্য কর্মকর্তা এম এ বারী। এসময় উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মনোজ কুমার সাহা।