ঢাকা থাকে প্রকাশিত জাতীয় দৈনিক দিন প্রতিদিন পত্রিকার উদ্যোগে মাহে রমজানের ফজিলত শীর্ষক মুক্ত আলোচনা এবং ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১৮ই রমজান সোমবার ( ১০ এপ্রিল ) দৈনিক দিন প্রতিদিন পত্রিকার প্রকাশক ও সম্পাদক শফিকুল ইসলাম সাদ্দাম এর সভাপতিত্বে বাংলাদেশ প্রেস কাউন্সিলে অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন ঢাকা প্রেস ক্লাবের সভাপতি অত্র পত্রিকার উপদেষ্টা, আওরঙ্গজেব কামাল, অত্র পত্রিকার বার্তা সম্পাদক আফিফা নৌশিন চৌধুরী ও স্টাফ রিপোর্টার মো: আকাশ সিকদারের সঞ্চালনায়। এসময় ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি এ্যাড.মোতাসিম বিল্লাহ , ঢাকা প্রেস ক্লাবের সাধারন সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন,সাংগঠনিক সম্পাদক মেজবাউল আলম মোহন, অত্র পত্রিকার প্রধান সম্পাদক এম.জি কিবরিয়া, নির্বাহী সম্পাদক জালাল উদ্দীন জুয়েল, সহ-নির্বাহী সম্পাদক ওমর ফারুক,অত্র পত্রিকার সহকারী সম্পাদক শেখ ফরিদ উদ্দিন চিশতী, সহকারী সম্পাদক এস এম নজীর আকবর, সহকারী সম্পাদক রায়হান খন্দকার, সহকারী সম্পাদক সালাহউদ্দিন, সহকারী সম্পাদক শাহ মোয়াজ্জেম, সহকারী সম্পাদক মোঃ জসিম উদ্দিন হাওলাদার, চীফ রিপোর্টার মিজানুর রহমান হাওলাদার,ঢাকা প্রেস ক্লাবের যোগাযোগ বিষয়ক সম্পাদক মোঃ শাহাদাৎ মোল্লা,আজাহার আলী সহ আরও অনেক। ইফতার ও দোয়া মাহফিলে মোনাজাত পরিচালনা করেন মাওলানা মোফাজ্জল হোসেন । তিনি অত্র পত্রিকার অসুস্থ সদস্যদের সুস্থতা কামনা এবং প্রয়াত সদস্যদের আত্মার শান্তি কামনাসহ দেশ ও জাতির কল্যাণে বিশেষ মোনাজাত করেন।