গতকাল বিকালে ঢাকা জেলার আশুলিয়ায় থানার বেরন মানিকগজ্ঞ পাড়ায় অধিকার ডেভালপ্টমেন্ট সোসাইটির আশুলিয়া থানা কমিটির উদ্যোগে ইফতারি ও দোয়া মাহফিল সংগঠনে আশুলিয়া থানা শাখার সভাপতি নুরমোহম্মাদের সভপতিত্বে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা প্রেসক্লাবের সম্মানিত সভাপতি ও সংগঠনের চেয়ারম্যান আওরঙ্গজেব কামাল। তিনি এ সময় বলেন,পবিত্র
রমজান মাসের পবিত্রতা রক্ষা এবং অসহায় মানুষের পাশে দাড়াতে হবে। অনুষ্ঠান উদ্ভোধন করেন ঢাকা প্রেস ক্লাবের যুগ্ন-সম্পাদক বিটিভির প্রোগ্রামার ও দৈনিক অবজারভারের ষ্টাফ রিপোর্টার একিউ বুলবুল, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক,শেখ মোহাম্মদ ফরিদ আহমেদ চিশতী , মো: শামীম আহমেদ, অধিকার ডেভালপ্টমেন্ট সোসাইটির ঢাকা জেলার সভাপতি সোরহাব হোসেন, ঢাকা প্রেস ক্লাবের দপ্তর সম্পাদক কে এম রিজভী , প্রচার সম্পাদক আব্দুল
রাজ্জাকসহ গণ্যমান্য ব্যক্তি বর্গ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের সাধারন সম্পাদক মোহাম্মদ রাজু আহমেদ,মীর জেসান হোসেন তৃপ্তী,মোঃ শহিদুল ইসলাম,মোঃ আজাহার আলী,মোঃ সইদুর ইসলাম,মোঃ হাবিবুর রহমান প্রমুখ। সার্বিক সহযোগিতায় ছিলেন অধিকার ডেভালপ্টমেন্ট সোসাইটির অর্থ সম্পাদক মোহাম্মদ আজাহার হোসেন মুন্সী এ সময় দোয়া ও ইফতার মাহফিলে দেশ ও জাতির কল্যাণে মোনাজাতে দোয়া করা হয়।