পিরোজপুরের ভন্ডারিয়ায় শুক্রবার উপজেলা প্রশাসন ও পিআইও অফিসের যৌথ উদ্যোগে এবং বেসরকারি সংস্থা ওয়ার্ল্ডভিশন ভাÐারিয়া শাখা এডিপির সহযোগিতায় জাতীয় দুর্যোগ প্রস্তুুতি দিবস পালন করা হয়। এ উপলক্ষে সকালে র্স্মাাট বাংলাদেশের প্রত্যয় ,দুর্যোগ প্রস্তুুতি সব সময় এ শ্লোগানকে সামনে রেখে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যলি বের হয়ে বাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করেন। পরে স্থানীয় সার্কিট হাউজ প্রাঙ্গনে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা জনসচেতনতা বাড়াতে বর্তমান শুকনো মৌসুম অগ্নি নির্বাপন ছাড়াও দুর্যোগ পরিস্থিতি থেকে রক্ষার জন্য প্রস্তুুতি মূলক বিভিন্ন মহরা প্রদর্শণ করেন। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার সীমা রাণী ধর। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আওলাদ হোসেন, সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মো. পারভেজ রেজা, ওয়ার্ল্ডভিশন ভাÐারিয়া শাখার সার্বিক সিস্টেম অফিসার এলিনা বৈদ্য,রেড ক্রিসেন্ট এর জয়ন্ত কুমার সহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ মহরায় উপস্থিত ছিলেন।