নারায়নগঞ্জে বাংলাদেশ ন্যাশনাল নিউজ ক্লাবের সোনারগাঁও থানা কমিটির সদস্যদের মাঝে সংগঠনের ইউনিফর্ম জেকেট প্রদান অনুষ্ঠান সভা অনুষ্ঠিত হয় । অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ন্যাশনাল নিউজ ক্লাবের নারায়ণগঞ্জ জেলার আইন বিষয়ক সম্পাদক এডঃ জি এম মর্তুজা,বিশেষ অতিথি হিসেবে ছিলেন এডঃ আবু রায়হান, এডঃ তাওফিকুল ইসলাম দিপু,অনুষ্ঠানের সভাপতিত্ব করেন নাঃগন্জ জেলা সভাপতি মোঃ মুক্তার হোসেন মুক্তাদি,অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক দেলোয়ার হোসেন ,যুগ্ম সম্পাদক সাংবাদিক শাহজাহান শিবলী,এবং নাঃগন্জ জেলা হেল্থ কর্মকর্তা জাহাঙ্গির আহমেদ ও সাংবাদিক অন্যান্য সদস্য সাংবাদিক জীবন আহমেদ, সাংবাদিক শুভ হাসান, সাংবাদিক গোলাম রাব্বানী প্রমুখ। এ সময় নেতৃবৃন্দরা বলেন বাংলাদেশ ন্যাশনাল নিউজ ক্লাব সাংবাদিকদের কল্যাণে সব সময় কাজ করে চলেছেন। আমরা চাই প্রতিটি সাংবাদিক যেন সরকার থেকে ন্যূনতম ভাতা পাই সরকারি হাসপাতালগুলোতে সাংবাদিকদের চিকিৎসার জন্য আলাদা কোটা থাকতে হবে। প্রতিটি ভূমিহীন সাংবাদিকের বাসস্থানের ব্যবস্থা করতে হবে। এক কথায় সাংবাদিকদের মৌলিক অধিকার নিশ্চিত করতে হবে।