আশাশুনিতে ধানের লবন সহনশীলতা বৃদ্ধিতে উড়ি ধান সংশ্লিষ্ট জিন এবং অণুজীবের প্রয়োগ (জলবায়ু পরিবর্তন মোকাবেলায় উড়ি ধানের ব্যবহারিক প্রয়োগ) প্রকল্প পরিদর্শন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার সকাল ১১ টায় উপজেলার বড়দল ইউনিয়নের নড়েরাবাদ-চাম্পাখালী বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাষ্ট (বিসিসিটি) এর অর্থায়নে পরিচালিত ঢাকা বিশ্ববিদ্যাল কর্তৃক বাস্তবায়নধীন এবং প্রকল্পের তত্ত¡াবধাক মাহফুজুর রহমান চৌধুরী বাবুর আয়োজনে প্রকল্প পরিদর্শন করেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণরসায়ন ও অনুপ্রান বিজ্ঞান বিভাগের প্রকল্প পরিচালক অধ্যাপক ড. জেবা ইসলাম সেরাজ। এ সময় উপস্থিত ছিলেন, কিং আব্দুল্লাহ ইউনিভারসিটি সায়েন্স এন্ড ল্যাবরেটরি’র (অষ্ট্রেলিয়া নিবাসি) অধ্যাপক মার্ক ট্রেচার, শিক্ষা মন্ত্রণালয়ের (পরিকল্পনা অধিশাখা) যুগ্ম-সচিব মুহাম্মদ জহুরুল ইসলাম, (পরিকল্প শাখা-১) উপ-সচিব মু. ইমরুল হাসান, বিসিসিটি-মহাখালী’র সহকারী পরিচালক (প্রশাসন ও অর্থায়ন) মু. ইউসুফ মেহেদী, সহকারী পরিচালক (নেগোসিয়েশন) মু. মোস্তফা কামাল, ঢাকা বিশ্ব বিদ্যালয়ের পরিকল্পনা ও উন্নয়ন অফিসের পরিচালক সরদার ইলিয়াস হোসেন, উপ-পরিচালক মু. আমির হোসেন ভূঞা, সাতক্ষীরা বিআরআরআই’র প্রধান গবেষক কর্মকর্তা মু. তাহমিদ হুসাইন আনছারী, প্রকল্পের অফিসের নেয়াজ মাহমুদ, আশাশুনি প্রেসক্লাবের সভাপতি এস, এম আহসান হাবিব, বড়দল ইউপি চেয়ারম্যান জগদীশ চন্দ্র সানা, উপ-সহকারী কৃষি কর্মকর্তা দীপক কুমার মল্লিক, ইউপি সদস্য হাফিজা খাতান তমাসহ স্থানীয় চাষীবৃন্দ। প্রকল্প সহযোগী আব্রহাম লিংকনের সহযোগীতায় অতিথিবৃন্দ প্রকল্প পরিদর্শন শেষে স্থানীয় চাষীদের সাথে মতবিনিময় করেন। মতবিনিময়কালে অতিথিবৃন্দ চাষীদের মতামত গ্রহন করেন। সাথে সাথে জলবায়ু পরিবর্তন মোকাবেলায় বিলুপ্ত প্রায় লবন সহনশীলতা বৃদ্ধিতে উড়ি ধান সংশ্লিষ্ট জিন এবং অণুজীবের প্রয়োগ ও ব্যবহারিক প্রয়োগ বিষয়ে বিষাদ আলোচনা ও উদ্বুদ্ধ করেন।