আনন্দ-উল্লাসের মধ্য দিয়ে এইচএসসির ফল উদযাপন করেছেন রাজধানীর শিক্ষার্থীরা। অসাধারণ সাফল্যে সব ছাত্রছাত্রীদের ধন্যবাদ জানান স্ব-স্ব প্রতিষ্ঠানের শিক্ষক,শিক্ষার্থী ও অভিভাবকরা । এছাড়া ফেসবুকসহ সামাজিক যোগাযোগ মাধ্যমের শুভেচ্ছার বন্য বইছে।বুধবার ফল ঘোষণার সঙ্গে সঙ্গে কলেজগুলোতে উচ্ছ্বাসে যেন রূপ নেয় বাঁধভাঙা জোয়ারে। অভিভাবক ও শিক্ষকরাও শরিক হন সে আনন্দে সামিল। কেউ ‘ভি চিহ্ন’ দেখিয়ে আবার কেউবা সেলফি তুলেছেন। তথ্য-প্রযুক্তির ছোঁয়া লাগায় ভিড় ঠেলে নোটিশ বোর্ডে ফল দেখার চিরচেনা সেই চিত্র দেখা যায়নি। ইন্টারনেটে আগেই ফল জানলেও আনন্দ ভাগাভাগি করতে শিক্ষার্থীরা ছুটে আসেন প্রিয় কলেজ ক্যাম্পাসে। এ যেন অনন্য এক আনন্দময় মূহর্ত। ২০২২ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফল প্রকাশ হয়েছে। এ বছর সকল শিক্ষা বোর্ডে ছাত্রের চেয়ে ছাত্রী ২ দশমিক ৯৫ শতাংশ বেশী পাস করেছে এবং ছাত্রের চেয়ে ১৫ হাজার ১৬০ ছাত্রী বেশি জিপিএ ৫ পেয়েছে।বুধবার দুপুর সাড়ে ১২টায় নয়টি সাধারণ শিক্ষাবোর্ড, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাবোর্ডের এইচএসসি, আলিম, এইচএসসি ভোকেশনাল/বিএম/ডিপ্লোমা ইন কমার্স) এর ফলাফল প্রকাশ করা হয়।সারা দেশে জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ৭৬ হাজার ২৮২ জন শিক্ষার্থী। তাদের মধ্যে ছেলে শিক্ষার্থী ৮০ হাজার ৫৬১ জন ও নারী শিক্ষার্থী ৯৫ হাজার ৭২১ জন। ২০২২ সালের ৬ নভেম্বর অনুষ্ঠিত এইচএসসি ও সমমানের পরীক্ষায় এবার ৯টি সাধারণ শিক্ষাবোর্ড, মাদ্রাসা ও কারিগরি বোর্ড মিলিয়ে ১১টি শিক্ষাবোর্ডের অধীনে মোট ১১ লাখ ৭৭ হাজার ৩৮৭ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেন। এর মধ্যে উত্তীর্ণ হয়েছে ১০ লাখ ১১ হাজার ৯৮৭ জন। পাসের হার শতকরা ৮৫ দশমিক ৯৫ শতাংশ।এবার সাধারণ বোর্ডে এইচএসসি ও সমমানের পাসের হার ৮৪ দশমিক ৩১ শতাংশ। মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডসহ সকল বোর্ডের ২০২২ সালের এইসএসসি ,আলিম ও এইচএসসি (বিএম) পরীক্ষায় পাসের হার ৮৫ দশমিক ৯৫ শতাংশ। এদিকে ঢাকা বোর্ডে পাসের হার ৮৭ দশমিক ৮৩ শতাংশ, রাজশাহীতে ৮১ দশমিক ৬০ শতাংশ, কুমিল্লায় ৯০ দশমিক ৭২ শতাংশ, যশোরে ৮৩ দশমিক ৯৫ শতাংশ, চট্টগ্রামে ৮০ দশমিক ৫০ শতাংশ, বরিশালে ৮৬ দশমিক ৯৫ শতাংশ, সিলেটে ৮১ দশমিক ৪০ শতাংশ, দিনাজপুরে ৭৯ দশমিক ০৮ শতাংশ ও ময়মনসিংহ ৮০ দশমিক ৩২ শতাংশ । মাদ্রাসা বোর্ডে পাসের হার ৯২ দশমিক ৫৬ শতাংশ ও কারিগরি শিক্ষাবোর্ডে ৯৪ দশমিক ৪১ শতাংশ।অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে মোট ১ লাখ ৭৬ হাজার ২৮২ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। এরমধ্যে ৮০ হাজার ৫৬১ জন ছাত্র জিপিএ-৫ পেয়েছে এবং ৯৫ হাজার ৭২১ জন ছাত্রী জিপিএ-৫ পেয়েছেন। ঢাকা বোর্ডে জিপিএ-৫ পেয়েছেন ৬২ হাজার ৪২১ জন, কুমিল্লায় ১৪ হাজার ৯৯১ জন, যশোরে ১৮ হাজার ৭০৩ জন, রাজশাহীতে ২১ হাজার ৮৫৫ জন, চট্টগ্রামে ১২ হাজার ৬৭০ জন, দিনাজপুরে ১১ হাজার ৮৩০ জন, বরিশালে ৭ হাজার ৩৮৬ জন, ময়মনসিংহে ৫ হাজার ২৮ জন ও সিলেটে ৪ হাজার ৮৭১ জন। অন্যদিকে কারিগরি শিক্ষাবোর্ডে পেয়েছেন ৭ হাজার ১০৪ জন ও মাদ্রাসা বোর্ডে জিপিএ-৫ পেয়েছেন ৯ হাজার ৪২৩ জন। উল্লেখ্য,২০২২ সালের ৬ নভেম্বর সারাদেশে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়। নয়টি সাধারণ শিক্ষাবোর্ড.মাদ্রাসা ও কারিগরি বোর্ড মিলিয়ে ১১ টি শিক্ষা বোর্ডের অধীনে মোট ১২ লাখ ৩ হাজার ৪০৭ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে। ১৩ ডিসেম্বর তত্ত্বীয় পরীক্ষা ও ব্যবহারিক পরীক্ষা ২২ ডিসেম্বর শেষ হয়। এদিকে প্রত্যাশিত ফলে যেমন ঝরেছে আনন্দাশ্রু, তেমনি বাঁধভাঙা উল্লাসের আড়ালেও ছিল বেদনার চিত্র। আশানুরূপ ফল না পেয়ে অনেকেই কান্নায় ভেঙে পড়েন সেখানে।এ চিত্র দেশ ব্যাপী চলছে। তার মাঝে সারা দেশে বাঁধভাঙা উচ্ছ্বাসে মেতে উঠেছেন শিক্ষার্থীরা। সহপাঠীরা দল বেঁধে নাচ-গান করছেন, মিষ্টি খাওয়াচ্ছেন। আবারো শতভাগ পাসের সুনাম অর্জন করেছে কলেজ কলেজ। এইচএসসি ও সমমান পরীক্ষায় পাসের হার ও সাফল্য ধরে রেখেছে মাইলস্টোন কলেজ। এ বছর কলেজটিতে পাসের হার ৯৯ দশমিক ৯৭ শতাংশ। এদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৮৪ দশমিক ৮৮ শতাংশ শিক্ষার্থী। ২০২০-২১ শিক্ষাবর্ষের এইচএসসি পরীক্ষায় গত বছরের তুলনায় ঢাকা কলেজে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে। এবছর ঢাকা কলেজে জিপিএ-৫ পেয়েছে ১০৮১ জন শিক্ষার্থী; যা গত বছর ছিল ১০৪৫ জন। অন্যদিকে বিপরীত চিত্র দেখা গেছে ঢাকা সিটি কলেজে। প্রতিষ্ঠানটিতে পাসের হার ৯৯.৮৩ শতাংশ। জিপিএ-৫ পেয়েছেন ২ হাজার একজন শিক্ষার্থী এবং জিপিএ-৫ প্রাপ্তির হার ৮৫.৭০ শতাংশ।ফলাফলে দেশসেরা অবস্থানে থাকলেও এবার সেই অবস্থান হারিয়েছে।এইচএসসি-২০২১ এর ফলাফলে এ বোর্ডের পাশের হার ৮৩ দশমিক ৯৫। জিপিএ-৫ পেয়েছে ১৮ হাজার ৭০৩ জন শিক্ষার্থী। এইচএসসি-২০২১ এর ফলাফলে দেশসেরা অবস্থানে থাকা এই বোর্ডের পাশের হার ছিল ৯৮ দশমিক ১১। জিপিএ-৫ পেয়েছিল ২০ হাজার ৮৭৮ জন শিক্ষার্থী।ফলাফল অনুযায়ী, পাশের হার কমেছে ১৪ দশমিক ১৬ এবং জিপিএ-৫ প্রাপ্তি কমেছে ২ হাজার ১৭৫।যশোর বোর্ডের প্রকাশিত ফলাফল থেকে জানা যায়, ২০২২ সালের এইচএসসি পরীক্ষায় যশোর বোর্ড থেকে ৯৮ হাজার ২৬৯ জন শিক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে উত্তীর্ণ হয়েছে ৮২ হাজার ৫০১ জন। উত্তীর্ণদের মধ্যে ছাত্র ৪০ হাজার ৮২১ জন এবং ছাত্রী ৪১ হাজার ৬৮০ জন। পাসের হার ৮৩ দশমিক ৯৫। জিপিএ-৫ পেয়েছে ১৮ হাজার ৭০৩ জন। বহিষ্কৃত হয়েছে ৯ জন।বিদেশি কেন্দ্রে ২০২২ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষায় ২২৪ শিক্ষার্থী অংশ নিয়েছে। এর মধ্যে ছয়জন বাদে মোট ২১৮ শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন। বহিস্কৃত পরীক্ষার্থী ১ জন। পাশের হার ৯৭ দশমিক ৩২ শতাংশ। এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলের পরিসংখ্যান বিশ্লেষণে এ তথ্য জানা গেছে। পরিসংখ্যানে আরও বলা হয়েছে, ২০২২ সালে এইচএসসি পরীক্ষায় বিদেশে ৮টি প্রতিষ্ঠানের মধ্যে ৪টিতে শতভাগ পাশ করেছে। শিক্ষার্থীদের পরীক্ষা কার্যক্রম পরিচালনায় ৮টি পরীক্ষা কেন্দ্র স্থাপন করা হয়। রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে এবার এইচএসসি পরীক্ষার পাশের হার ৮১ দশমিক ৬০ শতাংশ। এবার গত বছরের তুলনায় পাশের হার কমেছে।দিনাজপুরে শিক্ষা বোর্ডে গত বছরের তুলনায় এবার এইচএসসিতে কমেছে পাশের হার ও জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা। বুধবার প্রকাশিত ২০২২ সালের এইচএসসি পরীক্ষায় পাশের হার ৭৯ দশমিক ৮ শতাংশ। গতবছর (২০২১ সাল) পাশের হার ছিল ৯২ দশমিক ৪৩ শতাংশ। আর এবার জিপিএ-৫ পেয়েছে ১১ হাজার ৮৩০ জন শিক্ষার্থী। গতবছর জিপিএ-৫ পেয়েছিল ১৫ হাজার ৩৪৯ জন।কুমিল্লা শিক্ষা বোর্ডের এইচএসসি পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয়েছে। এতে পাশের হার ৯০ দশমিক ৭২ শতাংশ। পাশের হার ও জিপিএ-৫-এ ছেলেদের চেয়ে এগিয়ে রয়েছে মেয়েরা। উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে পাশের হার ৮৬ দশমিক ৯৫ ভাগ। গত বছর পাশের হার ছিল ৯৫ দশমিক ৭৬। তবে গত বছরের তুলনায় পাশের হার কম হলেও ফলাফলে সন্তুষ্ট বলে জানিয়েছে বোর্ড কর্তৃপক্ষ।এদিকে এবারে জিপিএ ৫ পেয়েছে ৭ হাজার ৩৮৬ জন, যা গতবছরের তুলনায় ২ হাজার ৫৮৫ জন কম।