ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার পৌর মহিলা সমবায় সমিতি এর আয়োজনে তিনশত গরিব অসহায় মহিলাদের মাঝে শীতবস্ত্র কম্বল উপহার দেওয়া হয়েছে। শুক্রবার দুপুরে শীতবস্ত্র কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ -৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার এমপি। এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত কালীগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শীবলি নোমানী, দক্ষিণ বঙ্গের ভারী শিল্প মোবারকগঞ্জ চিনিকলের শ্রমিক, -কর্মচারি ইউনিয়নের সভাপতি গোলাম রসুল।এছাড়া আরো উপস্থিত পৌর মহিলা সমবায় সমিতির সভাপতি, সাধারণ সম্পাদক সহ সদস্য বৃন্দরা।এই শীতবস্ত্র কম্বল বিতরণের আয়োজন করেন কালীগঞ্জ পৌর মহিলা সমবায় সমিতি।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

