৫১তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতায় ব্যাডমিন্টন খেলায় উপ অঞ্চল, রংপুর চ্যাম্পিয়ন ও চাঁপা অঞ্চল, রাজশাহী রার্নাস আপ অর্জন করেছে সি.এম.আইয়ুব বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী খুদে খেলোয়াড় সোনা মনি দাস ও প্রাপ্তি রায়।
তাদের এ বিজয়ে বিদ্যালয়ের শিক্ষক/শিক্ষিকা, কর্মচারীবৃন্দ ও শিক্ষার্থীরা আনন্দে মুখরিত।বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষিকা প্রীতি গাঙ্গুলী বলেন, আমরা লেখাপড়ার পাশাপাশি শিক্ষার্থীদের নিয়মিত বিভিন্ন ইভেন্টের খেলাধুলা প্র্যাকটিস করাই। যার ফলে তারা আজ ব্যাডমিন্টনে চ্যাম্পিয়ন ও রানার্স আপ অর্জন করেছে।প্রধান শিক্ষক দীপেন্দ্র নাথ ঝাঁ বলেন,আমাদের শিক্ষার্থীরা খেলাধুলায় অত্যন্ত পারদর্শী। তাদের এই অর্জন আমাদের অত্যন্ত আনন্দিত করেছে। আগামীতে জাতীয় পর্যায়ে খেলতে পারবে আমার বিশ্বাস। এজন্য যাবতীয় সহযোগিতা করব।