ঢাকাবুধবার , ১ ফেব্রুয়ারি ২০২৩
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

নির্বাচন সুষ্ঠু হলে আমি বিজয়ী হব : হিরো আলম

ডেক্স রিপোর্ট :
ফেব্রুয়ারি ১, ২০২৩ ৭:৪৫ পূর্বাহ্ণ
Link Copied!

আবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের সাথে সরকার বদ্ধপরিকর। তার  ধারাবাহিকতায়  নির্বাচন কমিশন  বগুড়ার দুটি আসনের উপনির্বাচন নিরপেক্ষ ও সুষ্ঠু করার লক্ষ্যে সকাল থেকে ভোট শেষ না হওয়া পর্যন্ত বিচ্ছিন্ন প্রশাসনিক তাৎপরতা জোরদার রেখেছেন। এদিকে ফেসবুকে আলোচিত হিরো আলম বলেছেন সুষ্ঠুভাবে ভোট হলে আমি দুই আসনেই বিপুল ভোটে জয়লাভ করব। এখন পর্যন্ত সব পরিবেশ ভালো আছে। তবে সদরের (বগুড়া সদর) এক কেন্দ্রে আমার এজেন্টদের ঢুকতে দেওয়া হয়নি। হিরো আলমের সময় আরো বলেন ভোট কেন্দ্রে আমার এজেন্টে ঢুকতে দেওয়া হয়নি, ভোটারদের বাধাগ্রস্ত করা হচ্ছে। তিনি  ভোটারদের কাছে অনুরোধ সবাই এসে ভোট দেবেন।বুধবার সকাল সাড়ে ৯টার দিকে বগুড়া সদরের এরুলিয়া উচ্চ বিদ্যালয়কেন্দ্রে ভোটাধিকার প্রয়োগ শেষে এসব কথা বলেন আশরাফুল আলম ওরফে হিরো আলম। তিনি বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) ও বগুড়া-৬ (সদর) দুই আসনেই স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছে। সাধারণ মানুষ আমার পাশে রয়েছে সকলে আমাকে ভোট দিয়েছে। তবে অনেক এজেন্ট আমার কাছে অভিযোগ করেছে ভিতরে আমাদের কোন পাত্তা দেওয়া হচ্ছে না।
বগুড়ায় উপনির্বাচনে ভোটগ্রহণ করা হচ্ছে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম)। বুধবার সকাল সাড়ে ৮টা থেকে শুরু হওয়া এই ভোটগ্রহণ প্রক্রিয়া চলবে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত। এই দুই আসনেই প্রতিদ্বন্দ্বিতা করছেন হিরো আলম।বগুড়া-৪ আসনের ভোটের মাঠে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট ৯ জন। এ আসনে আওয়ামী লীগ ১৪-দলীয় জোট থেকে জাসদ প্রার্থীকে সমর্থন দিয়েছে। এর বাইরে পাঁচজন স্বতন্ত্র প্রার্থী আছেন। যাদের মধ্যে কুড়াল প্রতীকে নির্বাচন করছেন সাবেক বিএনপি কামরুল হাসান সিদ্দিকী জুয়েল। আর স্বতন্ত্র ট্রাক প্রতীকে নির্বাচন করছেন সাবেক আওয়ামী লীগ নেতা মো. মোশফিকুর রহমান কাজল।বগুড়া-৬ আসনের উপনির্বাচনে মোট প্রার্থী ১১ জন। পাঁচজন আছেন স্বতন্ত্র প্রার্থী। এদের মধ্যে ট্রাক প্রতীকের আব্দুল মান্নান আকন্দ সাবেক আওয়ামী লীগ নেতা। এ ছাড়া উপনির্বাচনে এ দুই আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন হিরো আলম।
এদিকে বুধবার সকালে তিনজন প্রার্থী অভিযোগ করেন, আওয়ামী লীগের নেতাকর্মীরা তাদের এজেন্টদের বের করে দিয়েছেন।বগুড়া-৬ আসনে আপেল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী ও জেলা সচেতন নাগরিক কমিটির সভাপতি মাসুদার রহমান অভিযোগ করেন, শহরের মিশন সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্র থেকে নৌকার এজেন্ট ছাড়া অন্যদের এজেন্ট বের করে দেওয়া হয়েছে। এ কেন্দ্রে আপেল প্রতীকের এজেন্টদেরও বের করে দেওয়া হয়েছে। বলছেন  ভোট কতটুকু নিরপেক্ষ হবে সেটা দেখার বিষয়।এছাড়া বগুড়া-৬ আসনে ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী ও আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আবদুল মান্নান অভিযোগ করেন, নির্বাচনি এলাকার অধিকাংশ কেন্দ্রে ডাকাত পড়েছে। অনেক কেন্দ্র থেকে ট্রাক প্রতীকের নির্বাচনি এজেন্টদের ভোটকক্ষ থেকে বের করে দেওয়া হয়েছে।তবে অভিযোগের বিষয়ে জেলা আওয়ামী লীগের সভাপতি মজিবুর রহমান বলেন, আওয়ামী লীগের নেতাকর্মীরা কেউ কোনো ভোটকক্ষ থেকে কাউকে বের করে দেননি।অভিযোগের বিষয়ে রিটার্নিং কর্মকর্তা ও বগুড়ার জেলা প্রশাসক মো. সাইফুল ইসলাম বলেন, কেন্দ্রে কেউ প্রভাব বিস্তারের চেষ্টা করলে নির্বাহী ম্যাজিস্ট্রেটের কাছে অভিযোগ করতে হবে। তবে এখন পর্যন্ত কোনো প্রার্থীর এজেন্টদের বের করে দেওয়ার অভিযোগ তারা পাননি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।