ঢাকাশনিবার , ২৮ জানুয়ারি ২০২৩
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

বিচার বিভাগ সংবিধানের শেষ রক্ষাকবচ : প্রধান বিচারপতি

ডেস্ক রিপোর্ট :
জানুয়ারি ২৮, ২০২৩ ১১:৫৪ পূর্বাহ্ণ
Link Copied!

বিচার বিভাগ সংবিধানের শেষ রক্ষাকবচ বলেছেন বাংলাদেশের প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী ।তিনি বলেন বিচারক ও আইনজীবীরা সেই বিচার বিভাগের অবিচ্ছেদ্য অংশ। বার ও বেঞ্চ হচ্ছে একে অপরের পরিপূরক। বিচারক ও আইনজীবীদের পারস্পরিক শ্রদ্ধাহীনতা সকল পক্ষকে ক্ষতিগ্রস্ত করে। ক্ষতিগ্রস্ত হয় দেশ, জনগণ ও আদালত। আদালতের সম্মান রক্ষার প্রাথমিক দায়িত্ব আইনজীবীদের। এরপর বিচারকের ও নাগরিকের। সকলকে ধৈর্যশীল, নম্র ও সহনশীল হতে হবে। আইনজীবীদের মর্যাদাপূর্ণ হতে হবে। বিচারকদের আইনজীবীদের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে। শনিবার দুপুরে জেলা আইনজীবী সমিতি চাঁপাইনবাবগঞ্জের শতবর্ষ উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশের প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী এসব কথা বলেন। প্রধান বিচারপতি বলেন, ‘কোনো বিচারকের প্রতি অভিযোগ থাকতেই পারে। আইনজীবীরা আমার নিকট অভিযোগ দেবেন। আমি তদন্ত করে ব্যবস্থা নেব। সংশ্লিষ্ট সকলকে মনে রাখতে হবে, জুডিশিয়ারি যেন এগিয়ে যায়। আমরা দুর্বলকে সাহায্য করব। তাদের নিরাপদ থাকতে দেব। আমরা সকলে মিলে এমন পরিবেশ সৃষ্টি করব, যাতে জুডিশিয়ারি এগিয়ে যায়। সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠা হয়। ১৯৭১ সালের রক্তদান যেন বৃথা না যায়। দরিদ্রতা, দুর্নীতি, মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়ব। বিচারের বাণী যেন নিভৃতে না কাঁদে। প্রধান বিচারপতি আরো বলেন, বিচারসংশ্লিষ্ট সকলকে নৈতিক মান বজায় রাখতে হবে। অনৈতিকতার বিরুদ্ধে লড়াই করতে হবে। আইন ব্যবস্থাকে এগিয়ে নিয়ে যেতে হবে। একজন ভালো আইনজীবী মক্কেলের কথা ভালো করে শুনবেন। তার কাগজ ভালো করে দেখবেন। এরপর মামলাটি সুন্দরভাবে আদালতে উপস্থাপন করবেন। আইনজীবীরা সিদ্ধান্ত দেবেন না। সে দায়িত্ব বিচারকের। আইনজীবীরা বিচারককে সর্বোতভাবে সাহায্য করবেন। যত দ্রত সম্ভব মামলা নিষ্পত্তি করতে হবে। বিচারপ্রার্থীকে মানবিকভাবে দেখবেন। আমাদের লক্ষ্য স্বল্প সময়ে, স্বল্প খরচে সুবিচার নিশ্চিত করা। জেলা আইনজীবী সমিতির সভাপতি মো. জবদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য দেন চাঁপাইনবাবগঞ্জের জেলা ও দায়রা জজ মোহা. আদীব আলী, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিচারক নরেশ চন্দ্র সরকার, বাংলাদেশ বার কাউন্সিলের ফিন্যান্স কমিটির চেয়ারম্যান রবিউল আলম বুদু। স্বাগত বক্তব্য দেন জেলা আইনজীবী সমিতির মহাসচিব মাহমুদুল ইসলাম কনক।চাঁপাইনবাবগঞ্জের জেলা আইনজীবী সমিতি প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্টের রেজিস্টার মোহাম্মদ সাইফুর রহমান, জেলা প্রশাসক এ কে এম গালিভ খান, পুলিশ সুপার এ এইচ এম আবদুর রকিবসহ বিচারক, আইনজীবী, আমন্ত্রিত অতিথি ও সুধীবৃন্দ। অনুষ্ঠানের শুরুতে প্রধান বিচারপতি আদালত প্রাঙ্গণে ‘ন্যায়কুঞ্জ’ নামের বিচারপ্রার্থীদের জন্য নির্মিতব্য বিশ্রামাগারের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। সকালে জেলা আইনজীবী সমিতির শতবর্ষ পূর্তি উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।